ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

‘আন্ধার’-এর প্রথম ঝলক প্রকাশ, নজরকাড়া তুষি

ছবি: সংগৃহীত
ফলো করুন

বাংলাদেশের ভৌতিক ঘরানার চলচ্চিত্রে নতুন মাত্রা যোগ করার লক্ষ্য নিয়ে নির্মিত হচ্ছে রায়হান রাফীর নতুন সিনেমা ‘আন্ধার’। সিনেমাটিকে ঘিরে দর্শকদের আগ্রহের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুটিং সেটের মনিটর থেকে নেওয়া একটি স্ক্রিনশট প্রকাশ করেছেন নির্মাতা, যা প্রকাশের পর থেকেই আলোচনায় উঠে এসেছে।

এর আগে রায়হান রাফী সামাজিক যোগাযোগমাধ্যমে মজার ছলে জানিয়েছিলেন, আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগেই তিনি সিনেমাটির ‘আনঅফিশিয়াল ফার্স্ট লিক’ প্রকাশ করবেন। সেই ঘোষণার পরই প্রকাশিত ছবিতে দেখা যায় অভিনেত্রী নাজিফা তুষিকে, যার নতুন লুক দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে।

প্রকাশিত ছবির ক্যাপশনে নির্মাতা জানান, এটি শুটিং চলাকালে মনিটর থেকে নেওয়া একটি স্ক্রিনশট। এটি কোনো অফিসিয়াল পোস্টার বা স্থিরচিত্র নয়, বরং শুটিংয়ের একটি মুহূর্তমাত্র।

নাজিফা তুষির অভিনয় ও উপস্থিতির প্রশংসা করে রায়হান রাফী বলেন, ‘আন্ধার’ সিনেমায় দর্শকরা তাকে সম্পূর্ণ নতুন এক রূপে দেখতে পাবেন। তাঁর দাবি, এ ছবিতে তুষির উপস্থিতি হবে আগের যেকোনো চরিত্রের তুলনায় আরও আকর্ষণীয় ও ব্যতিক্রমী।

সিনেমাটির গল্প নির্মাণে যুক্ত রয়েছেন শাকিব চৌধুরী, বেজবাবা সুমন এবং আদনান আদিব খান। দীর্ঘদিন ধরে অতিপ্রাকৃত বিষয়, রহস্য এবং ভৌতিক কাহিনি নিয়ে গবেষণার অভিজ্ঞতা থেকে গল্পটি তৈরি করা হয়েছে বলে জানানো হয়েছে।

‘আন্ধার’ সিনেমায় অভিনয় করছেন সিয়াম আহমেদ, নাজিফা তুষি, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, গাজী রাকায়েত, মোস্তফা মনওয়ার এবং তানজিকা আমিন। পাশাপাশি এই চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে দুই নতুন মুখ ফররুখ আহমেদ রেহান ও স্বর্ণালী চৈতির।

ট্যাগ : ঢালিউড রায়হান রাফী নাজিফা তুষি

বাংলা ভিউজ

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

‘আন্ধার’-এর প্রথম ঝলক প্রকাশ, নজরকাড়া তুষি

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

বাংলাদেশের ভৌতিক ঘরানার চলচ্চিত্রে নতুন মাত্রা যোগ করার লক্ষ্য নিয়ে নির্মিত হচ্ছে রায়হান রাফীর নতুন সিনেমা ‘আন্ধার’। সিনেমাটিকে ঘিরে দর্শকদের আগ্রহের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুটিং সেটের মনিটর থেকে নেওয়া একটি স্ক্রিনশট প্রকাশ করেছেন নির্মাতা, যা প্রকাশের পর থেকেই আলোচনায় উঠে এসেছে।

এর আগে রায়হান রাফী সামাজিক যোগাযোগমাধ্যমে মজার ছলে জানিয়েছিলেন, আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগেই তিনি সিনেমাটির ‘আনঅফিশিয়াল ফার্স্ট লিক’ প্রকাশ করবেন। সেই ঘোষণার পরই প্রকাশিত ছবিতে দেখা যায় অভিনেত্রী নাজিফা তুষিকে, যার নতুন লুক দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে।

প্রকাশিত ছবির ক্যাপশনে নির্মাতা জানান, এটি শুটিং চলাকালে মনিটর থেকে নেওয়া একটি স্ক্রিনশট। এটি কোনো অফিসিয়াল পোস্টার বা স্থিরচিত্র নয়, বরং শুটিংয়ের একটি মুহূর্তমাত্র।

নাজিফা তুষির অভিনয় ও উপস্থিতির প্রশংসা করে রায়হান রাফী বলেন, ‘আন্ধার’ সিনেমায় দর্শকরা তাকে সম্পূর্ণ নতুন এক রূপে দেখতে পাবেন। তাঁর দাবি, এ ছবিতে তুষির উপস্থিতি হবে আগের যেকোনো চরিত্রের তুলনায় আরও আকর্ষণীয় ও ব্যতিক্রমী।

সিনেমাটির গল্প নির্মাণে যুক্ত রয়েছেন শাকিব চৌধুরী, বেজবাবা সুমন এবং আদনান আদিব খান। দীর্ঘদিন ধরে অতিপ্রাকৃত বিষয়, রহস্য এবং ভৌতিক কাহিনি নিয়ে গবেষণার অভিজ্ঞতা থেকে গল্পটি তৈরি করা হয়েছে বলে জানানো হয়েছে।

‘আন্ধার’ সিনেমায় অভিনয় করছেন সিয়াম আহমেদ, নাজিফা তুষি, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, গাজী রাকায়েত, মোস্তফা মনওয়ার এবং তানজিকা আমিন। পাশাপাশি এই চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে দুই নতুন মুখ ফররুখ আহমেদ রেহান ও স্বর্ণালী চৈতির।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ