ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে পাঁচ বক্স আম উপহার পাঠালেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত
ফলো করুন

সৌজন্য ও কূটনৈতিক সম্পর্কের অংশ হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের জন্য পাঁচ বক্স আম উপহার পাঠিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশন এক কূটনৈতিক নোটের মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করে।

কূটনৈতিক নোটে উল্লেখ করা হয়, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সৌজন্য বিনিময়ের ধারাবাহিকতা বজায় রাখার অংশ হিসেবে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এই উপহার পাঠিয়েছেন।

এছাড়া উপহারটি যথাযথভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের জন্য পাকিস্তান হাইকমিশন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রোটোকলের সহযোগিতা কামনা করেছে।

কূটনৈতিক মহলে এ ধরনের সৌজন্য বিনিময়কে বাংলাদেশ ও পাকিস্তানের পারস্পরিক সম্পর্কের ইতিবাচক দিক হিসেবে দেখা হচ্ছে।

ট্যাগ : বাংলাদেশ পাকিস্তান ড. খলিলুর রহমান

বাংলা ভিউজ

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে পাঁচ বক্স আম উপহার পাঠালেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

সৌজন্য ও কূটনৈতিক সম্পর্কের অংশ হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের জন্য পাঁচ বক্স আম উপহার পাঠিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশন এক কূটনৈতিক নোটের মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করে।

কূটনৈতিক নোটে উল্লেখ করা হয়, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সৌজন্য বিনিময়ের ধারাবাহিকতা বজায় রাখার অংশ হিসেবে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এই উপহার পাঠিয়েছেন।

এছাড়া উপহারটি যথাযথভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের জন্য পাকিস্তান হাইকমিশন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রোটোকলের সহযোগিতা কামনা করেছে।

কূটনৈতিক মহলে এ ধরনের সৌজন্য বিনিময়কে বাংলাদেশ ও পাকিস্তানের পারস্পরিক সম্পর্কের ইতিবাচক দিক হিসেবে দেখা হচ্ছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ