সরকার গঠনের পর কয়েক মাস মন্ত্রীর দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রশাসনে এখনো প্রত্যাশিত পরিবর্তন আসেনি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, যারা আগে ঘুষ নিতেন, তারা এখনো একইভাবে ঘুষ নেওয়ার কৌশল খুঁজছেন। ভালো কাজে বাধা দেওয়ার প্রবণতাও বদলায়নি। অনেকেই অবস্থান পরিবর্তন করে নিজেদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয় দিচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।
পরিবর্তন না আসায় হতাশা প্রকাশ করলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রচেষ্টার প্রশংসা করেন মির্জা ফখরুল। তিনি বলেন, সবাই মানসিকতা বদলে নতুন দৃষ্টান্তগুলো সামনে এগিয়ে নিলে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব হবে এবং জুলাই আন্দোলন সফলতা পাবে।