ঢাকা    রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দাবানল পরিস্থিতির উন্নতি, স্পেনে জরুরি অবস্থা প্রত্যাহার

সংগৃহীত ছবি
ফলো করুন

স্পেনের আভিলা ও মাদ্রিদ অঞ্চলে দাবানল পরিস্থিতির উন্নতি হওয়ায় জাতীয় জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

বৃহস্পতিবার আভিলার অ্যাডভান্সড কমান্ড পোস্টে দেওয়া বক্তব্যে তিনি জানান, সংশ্লিষ্ট অঞ্চলগুলোর পরিস্থিতি অপারেশনাল লেভেল-২-এ নামিয়ে আনা হয়েছে।

সানচেজ বলেন, দেশের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়া দাবানল মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপ কার্যকর হয়েছে। তবে নতুন করে আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে দমকল ও জরুরি সেবাকর্মীরা মাঠে রয়েছেন।

টলেডো অঞ্চলে নিয়ন্ত্রণে আসা আরেকটি দাবানলও পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদিকে নতুন তাপপ্রবাহের পূর্বাভাস থাকায় দাবানল পুনরায় ছড়িয়ে পড়ার আশঙ্কায় সতর্ক রয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: আনাদোলু এজেন্সি

ট্যাগ : স্পেন দাবানল পেদ্রো সানচেজ জরুরি অবস্থা

বাংলা ভিউজ

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

দাবানল পরিস্থিতির উন্নতি, স্পেনে জরুরি অবস্থা প্রত্যাহার

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

স্পেনের আভিলা ও মাদ্রিদ অঞ্চলে দাবানল পরিস্থিতির উন্নতি হওয়ায় জাতীয় জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

বৃহস্পতিবার আভিলার অ্যাডভান্সড কমান্ড পোস্টে দেওয়া বক্তব্যে তিনি জানান, সংশ্লিষ্ট অঞ্চলগুলোর পরিস্থিতি অপারেশনাল লেভেল-২-এ নামিয়ে আনা হয়েছে।

সানচেজ বলেন, দেশের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়া দাবানল মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপ কার্যকর হয়েছে। তবে নতুন করে আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে দমকল ও জরুরি সেবাকর্মীরা মাঠে রয়েছেন।

টলেডো অঞ্চলে নিয়ন্ত্রণে আসা আরেকটি দাবানলও পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদিকে নতুন তাপপ্রবাহের পূর্বাভাস থাকায় দাবানল পুনরায় ছড়িয়ে পড়ার আশঙ্কায় সতর্ক রয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: আনাদোলু এজেন্সি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ