যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন শহরের কাছে দ্রুত ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। নিরাপত্তার জন্য হাজারো বাসিন্দাকে এলাকা ছেড়ে যেতে বলা হয়েছে।পরিস্থিতির অবনতি হওয়ায় অঙ্গরাজ্যজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন ওয়াশিংটনের গভর্নর বব ফার্গুসন।গভর্নর জানিয়েছেন, টানা চতুর্থ বছরের রেকর্ড খরা, তীব্র গরম ও প্রবল বাতাসের কারণে দাবানলের ঝুঁকি ভয়াবহ আকার ধারণ করেছে।এ কারণে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত অধিকাংশ খোলা জায়গা এবং কৃষিকাজে আগুন জ্বালানো নিষিদ্ধ করা হয়েছে।কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে ওয়াশিংটনে ইতোমধ্যে দুই লাখ একরের বেশি এলাকা আগুনে পুড়ে গেছে।[BANGVIEWS-POST:2995]অঙ্গরাজ্যের পাবলিক ল্যান্ডস কমিশনার ডেভ আপথেগ্রোভ বলেন, আগস্টের শুরুতেই এটি ওয়াশিংটনের ইতিহাসে রেকর্ড করা অন্যতম ব্যস্ত দাবানল মৌসুমে পরিণত হয়েছে।স্থানীয় সময় শনিবার দুপুরের দিকে খোলা এলাকার ঝোপঝাড় ও ঘাসে ‘ওল্ড ট্রেইলস’ নামের দাবানলটির সূত্রপাত হয়। প্রবল বাতাসে আগুন দ্রুত উত্তর ও পূর্ব দিকে আবাসিক এলাকার দিকে ছড়িয়ে পড়ে।একপর্যায়ে আগুন স্পোকেন নদী অতিক্রম করে শহরের উত্তর-পশ্চিমাঞ্চলে প্রবেশ করে।এরপর বিস্তীর্ণ এলাকায় সর্বোচ্চ পর্যায়ের ‘গো নাউ’ সতর্কতা জারি করে বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছাড়তে নির্দেশ দেয় কর্তৃপক্ষ।শনিবার রাত পর্যন্ত আগুন সাড়ে তিন হাজার একরের বেশি এলাকায় ছড়িয়ে পড়ার কথা জানানো হয়। কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।[BANGVIEWS-POST:2994]এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দাবানলের কারণ অনুসন্ধান করা হচ্ছে।ক্ষতিগ্রস্ত ও বাস্তুচ্যুত বাসিন্দাদের জন্য স্পোকেন কনভেনশন সেন্টারে অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।উদ্ধার ও সহায়তা কার্যক্রমে অংশ নিতে ওয়াশিংটন ন্যাশনাল গার্ডের সদস্য মোতায়েন শুরু হয়েছে।এর আগে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা পূর্ব ওয়াশিংটনের জন্য অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতির ‘রেড ফ্ল্যাগ’ সতর্কতা জারি করে।সংস্থাটি জানিয়েছে, তীব্র গরম, শুষ্ক আবহাওয়া ও প্রবল বাতাসের কারণে দাবানল আরও দ্রুত ছড়িয়ে পড়তে পারে।সূত্র: এএফপি