দাবানল পরিস্থিতির উন্নতি, স্পেনে জরুরি অবস্থা প্রত্যাহার
স্পেনের আভিলা ও মাদ্রিদ অঞ্চলে দাবানল পরিস্থিতির উন্নতি হওয়ায় জাতীয় জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।বৃহস্পতিবার আভিলার অ্যাডভান্সড কমান্ড পোস্টে দেওয়া বক্তব্যে তিনি জানান, সংশ্লিষ্ট অঞ্চলগুলোর পরিস্থিতি অপারেশনাল লেভেল-২-এ নামিয়ে আনা হয়েছে।সানচেজ বলেন, দেশের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়া দাবানল মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপ কার্যকর হয়েছে। তবে নতুন করে আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে দমকল ও জরুরি সেবাকর্মীরা মাঠে রয়েছেন।টলেডো অঞ্চলে নিয়ন্ত্রণে আসা আরেকটি দাবানলও পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদিকে নতুন তাপপ্রবাহের পূর্বাভাস থাকায় দাবানল পুনরায় ছড়িয়ে পড়ার আশঙ্কায় সতর্ক রয়েছে কর্তৃপক্ষ।সূত্র: আনাদোলু এজেন্সি