ঢাকা    রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার কায়দায় এনসিপির ওপর হামলা: নাহিদ

সংগৃহীত ছবি
ফলো করুন

খালেদা জিয়ার গাড়িবহরে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে হামলা করেছিল, একই কায়দায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এনসিপির ওপর হামলা করছে বলে অভিযোগ করেছেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (৩০ জুলাই) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মরণে: অগ্নিঝরা জুলাই, রক্তের ঋণ ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, বর্তমান সরকার সংস্কার এবং দেশে নতুন কোনো রাজনৈতিক শক্তির উত্থান চায় না। এ কারণেই এনসিপির কর্মসূচি ও নেতাকর্মীদের ওপর বারবার হামলা হচ্ছে।

এর আগে সিলেটের গোলাপগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’য় অংশ নিতে যাওয়া কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ এবং কয়েকটি গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। হামলায় সারজিস আলমকে বহনকারী গাড়িও আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে দলটি।

তবে এসব অভিযোগের বিষয়ে বিএনপি বা সংশ্লিষ্ট সংগঠনগুলোর বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগ : বিএনপি নাহিদ ইসলাম এনসিপি সারজিস আলম

বাংলা ভিউজ

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার কায়দায় এনসিপির ওপর হামলা: নাহিদ

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

খালেদা জিয়ার গাড়িবহরে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে হামলা করেছিল, একই কায়দায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এনসিপির ওপর হামলা করছে বলে অভিযোগ করেছেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (৩০ জুলাই) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মরণে: অগ্নিঝরা জুলাই, রক্তের ঋণ ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, বর্তমান সরকার সংস্কার এবং দেশে নতুন কোনো রাজনৈতিক শক্তির উত্থান চায় না। এ কারণেই এনসিপির কর্মসূচি ও নেতাকর্মীদের ওপর বারবার হামলা হচ্ছে।

এর আগে সিলেটের গোলাপগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’য় অংশ নিতে যাওয়া কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ এবং কয়েকটি গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। হামলায় সারজিস আলমকে বহনকারী গাড়িও আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে দলটি।

তবে এসব অভিযোগের বিষয়ে বিএনপি বা সংশ্লিষ্ট সংগঠনগুলোর বক্তব্য পাওয়া যায়নি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ