ঢাকা    রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ছাদ থেকে লাফিয়ে পালাল রায়হান, যা বললেন চট্টগ্রামের এসপি

সংগৃহীত ছবি
ফলো করুন

চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেছেন, অভিযান থেকে পালিয়ে বাঁচলেও শীর্ষ সন্ত্রাসী রায়হান ‘দোজখ দেখে ফেলেছে’।

বৃহস্পতিবার (৩০ জুলাই) আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তারের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

পুলিশ সুপার জানান, নোয়াখালীর কোম্পানীগঞ্জের একটি বাড়িতে রায়হানের অবস্থানের খবর পেয়ে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সে বাড়ির ছাদ থেকে লাফিয়ে পালিয়ে যায়।

তিনি বলেন, চট্টগ্রাম অঞ্চলে হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। পলাতক রায়হানকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের তথ্যমতে, রাউজান, ফটিকছড়ি ও রাঙ্গুনিয়ার বিভিন্ন অপরাধী নেটওয়ার্কের সঙ্গে রায়হানের সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এসব চক্রের সহযোগী, অস্ত্রের উৎস ও বিদেশি যোগাযোগ শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ট্যাগ : চট্টগ্রাম ডেভিড ইমন রায়হান এসপি মাসুদ আলম

বাংলা ভিউজ

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ছাদ থেকে লাফিয়ে পালাল রায়হান, যা বললেন চট্টগ্রামের এসপি

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেছেন, অভিযান থেকে পালিয়ে বাঁচলেও শীর্ষ সন্ত্রাসী রায়হান ‘দোজখ দেখে ফেলেছে’।

বৃহস্পতিবার (৩০ জুলাই) আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তারের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

পুলিশ সুপার জানান, নোয়াখালীর কোম্পানীগঞ্জের একটি বাড়িতে রায়হানের অবস্থানের খবর পেয়ে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সে বাড়ির ছাদ থেকে লাফিয়ে পালিয়ে যায়।

তিনি বলেন, চট্টগ্রাম অঞ্চলে হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। পলাতক রায়হানকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের তথ্যমতে, রাউজান, ফটিকছড়ি ও রাঙ্গুনিয়ার বিভিন্ন অপরাধী নেটওয়ার্কের সঙ্গে রায়হানের সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এসব চক্রের সহযোগী, অস্ত্রের উৎস ও বিদেশি যোগাযোগ শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ