ঢাকা    রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

‘দোযখ আর জাহান্নামে তফাৎ কী’, এসপিকে রায়হানের প্রশ্ন

পুলিশের অভিযান থেকে ছাদ দিয়ে লাফিয়ে পালানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলমকে উদ্দেশ করে পোস্ট দিয়েছেন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী রায়হান আলম।নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে রায়হান লিখেছেন, ‘দোযখ আর জাহান্নামে তফাৎ কি মাসুদ স্যার?’রোববার পোস্টটি দেওয়া হলেও সোমবার বিষয়টি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এর আগে নোয়াখালীর একটি এলাকায় অভিযান চালিয়ে রায়হানকে গ্রেপ্তারের কাছাকাছি পৌঁছেছিল পুলিশ। তবে তিনি একটি ভবনের ছাদ থেকে লাফিয়ে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।[BANGVIEWS-POST:3106]ওই অভিযানের পর সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাসুদ আলম বলেছিলেন, ‘রায়হান কোনোভাবে ছাদ থেকে লাফিয়ে পালিয়ে গেছে। তবে সে জাহান্নাম না দেখলেও দোযখ দেখে ফেলেছে।’পুলিশ সুপারের সেই মন্তব্যের প্রতিক্রিয়ায় রায়হান ফেসবুক পোস্টটি দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।একই পোস্টে নোয়াখালীর রংমালা এলাকার কিছু মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রায়হান লিখেছেন, ‘ধন্যবাদ নোয়াখালী রংমালার মানুষদের। তারা এমন নিখুঁতভাবে আমার পাশে দাঁড়িয়েছে।’পোস্টে তিনি আরও লিখেছেন, ‘বিপদ আসবেই, তাই বলে হতাশ হওয়ার সুযোগ নেই।’সোমবার এক সংবাদ সম্মেলনে রায়হানের ফেসবুক পোস্টের বিষয়টি তুলে ধরেন পুলিশ সুপার মাসুদ আলম। তিনি জানান, রায়হানকে ধরতে সংশ্লিষ্ট এলাকায় প্রায় পাঁচ ঘণ্টা ধরে চিরুনি অভিযান চালানো হয়েছিল।[BANGVIEWS-POST:3105]পুলিশ সুপার বলেন, ‘হতে পারে কেউ তাকে পালিয়ে যেতে কিংবা লুকাতে সাহায্য করেছিল। কিন্তু সুনির্দিষ্ট তথ্য ছাড়া সেটা তো আমরা বলতে পারব না।’রায়হানের পোস্টে স্থানীয়দের ধন্যবাদ জানানোর বিষয়ে তিনি বলেন, পুরো নোয়াখালীর মানুষ তাকে সহযোগিতা করেননি। অল্প কয়েকজন ব্যক্তি জেনে বা না জেনে তাকে আশ্রয় দিয়ে থাকতে পারেন।রায়হানকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন পুলিশ সুপার।

‘দোযখ আর জাহান্নামে তফাৎ কী’, এসপিকে রায়হানের প্রশ্ন