ঢাকা    রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু: মাহদী আমিন

ছবি : সংগৃহিত
ফলো করুন

দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে মালয়েশিয়ার শ্রমবাজার আবারও বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে। আগামী আগস্টের শেষ সপ্তাহ থেকে বাংলাদেশ থেকে নতুন কর্মীরা দেশটিতে যেতে শুরু করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ তথ্য জানান। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

মাহদী আমিন জানান, সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কম খরচে কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হবে। নিয়োগ ও কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, মালয়েশিয়ার বন্ধ শ্রমবাজার পুনরায় চালু এবং কর্মী পাঠানোর প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে দুই দেশের উচ্চপর্যায়ে ইতিবাচক আলোচনা হয়েছে। শ্রমবাজারে কোনো ধরনের সিন্ডিকেট বা অনিয়ম যেন তৈরি না হয়, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে।

সাধারণ কর্মীরা যাতে কম খরচে ও নিরাপদ উপায়ে মালয়েশিয়ায় যেতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

ট্যাগ : মালয়েশিয়া মাহদী আমিন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়

বাংলা ভিউজ

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু: মাহদী আমিন

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে মালয়েশিয়ার শ্রমবাজার আবারও বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে। আগামী আগস্টের শেষ সপ্তাহ থেকে বাংলাদেশ থেকে নতুন কর্মীরা দেশটিতে যেতে শুরু করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ তথ্য জানান। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

মাহদী আমিন জানান, সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কম খরচে কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হবে। নিয়োগ ও কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, মালয়েশিয়ার বন্ধ শ্রমবাজার পুনরায় চালু এবং কর্মী পাঠানোর প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে দুই দেশের উচ্চপর্যায়ে ইতিবাচক আলোচনা হয়েছে। শ্রমবাজারে কোনো ধরনের সিন্ডিকেট বা অনিয়ম যেন তৈরি না হয়, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে।

সাধারণ কর্মীরা যাতে কম খরচে ও নিরাপদ উপায়ে মালয়েশিয়ায় যেতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ