ঢাকা    রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিশ্বকাপ ফাইনালের পর ক্লাব ফুটবলে ফিরলেন মেসি

ছবি : সংগৃহিত
ফলো করুন

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের হতাশা পেছনে ফেলে ইন্টার মায়ামির অনুশীলনে ফিরেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি।

বিশ্বকাপ শেষে কয়েক দিনের ছুটি কাটাতে নিজ শহর রোজারিওতে গিয়েছিলেন তিনি। পরিবারের সঙ্গে সময় কাটানোর পর মায়ামিতে ফিরে দলের অনুশীলন ক্যাম্পে যোগ দেন অভিজ্ঞ এই ফরোয়ার্ড।

মেসিসহ কয়েকজন খেলোয়াড়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে ইন্টার মায়ামি তাদের ফিরে আসার খবর জানায়। পরে ক্লাবের প্রকাশিত একটি ভিডিওতে লুইস সুয়ারেজের সঙ্গে মেসিকে অনুশীলন মাঠে প্রবেশ করতে দেখা যায়।

মেসি ও রদ্রিগো ডি পলকে বিশ্বকাপের পর প্রয়োজনীয় বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ইন্টার মায়ামি। এ কারণে তারা এমএলএস অলস্টার ম্যাচেও অংশ নেননি। বিশ্বকাপ শেষে খেলোয়াড়দের বিশ্রাম ও ক্লাবে ফেরার সময়সূচি আলাদাভাবে নির্ধারণের সুযোগ রেখেছিল মেজর লিগ সকার।

মেসিকে ছাড়াই বিশ্বকাপ-পরবর্তী এমএলএস ম্যাচগুলো খেলেছে মায়ামি। তবে তিনি অনুশীলনে ফিরলেও পরবর্তী ম্যাচে মাঠে নামবেন কি না, তা এখনো নিশ্চিত করেনি ক্লাব কর্তৃপক্ষ।

ট্যাগ : লিওনেল মেসি আর্জেন্টিনা ইন্টার মায়ামি

বাংলা ভিউজ

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বকাপ ফাইনালের পর ক্লাব ফুটবলে ফিরলেন মেসি

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের হতাশা পেছনে ফেলে ইন্টার মায়ামির অনুশীলনে ফিরেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি।

বিশ্বকাপ শেষে কয়েক দিনের ছুটি কাটাতে নিজ শহর রোজারিওতে গিয়েছিলেন তিনি। পরিবারের সঙ্গে সময় কাটানোর পর মায়ামিতে ফিরে দলের অনুশীলন ক্যাম্পে যোগ দেন অভিজ্ঞ এই ফরোয়ার্ড।

মেসিসহ কয়েকজন খেলোয়াড়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে ইন্টার মায়ামি তাদের ফিরে আসার খবর জানায়। পরে ক্লাবের প্রকাশিত একটি ভিডিওতে লুইস সুয়ারেজের সঙ্গে মেসিকে অনুশীলন মাঠে প্রবেশ করতে দেখা যায়।

মেসি ও রদ্রিগো ডি পলকে বিশ্বকাপের পর প্রয়োজনীয় বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ইন্টার মায়ামি। এ কারণে তারা এমএলএস অলস্টার ম্যাচেও অংশ নেননি। বিশ্বকাপ শেষে খেলোয়াড়দের বিশ্রাম ও ক্লাবে ফেরার সময়সূচি আলাদাভাবে নির্ধারণের সুযোগ রেখেছিল মেজর লিগ সকার।

মেসিকে ছাড়াই বিশ্বকাপ-পরবর্তী এমএলএস ম্যাচগুলো খেলেছে মায়ামি। তবে তিনি অনুশীলনে ফিরলেও পরবর্তী ম্যাচে মাঠে নামবেন কি না, তা এখনো নিশ্চিত করেনি ক্লাব কর্তৃপক্ষ।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ