ঢাকা    রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সুইজারল্যান্ড গেলেন ইরানি প্রতিনিধিদল

সুইজারল্যান্ড গেলেন ইরানি প্রতিনিধিদল
ছবি : সংগৃহীত
ফলো করুন

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা বাস্তবায়ন নিয়ে আলোচনা করতে ইরানের একটি প্রতিনিধিদল সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছে। শনিবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রতিনিধিদলের সফরের বিষয়টি নিশ্চিত করেছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, ইরানি আলোচক দল সুইজারল্যান্ডের উদ্দেশে দেশ ছেড়েছে। এর আগে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সতর্ক করে বলেছিলেন, সাম্প্রতিক সমঝোতা এখন সংকটের মুখে রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা পাকিস্তান জানিয়েছে, চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে রোববার সুইজারল্যান্ডে কারিগরি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইসলামাবাদ সমঝোতা স্মারক স্বাক্ষরের পরবর্তী পদক্ষেপ হিসেবে ২১ জুন সুইজারল্যান্ডের বার্গেনস্টকে এ বৈঠক হবে। আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের পাশাপাশি মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতারের প্রতিনিধিরাও অংশ নেবেন।

এমন সময় এই বৈঠকের প্রস্তুতি চলছে, যখন দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী। লেবাননে ইসরায়েলের হামলাকে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের স্বাক্ষরিত সমঝোতার লঙ্ঘন হিসেবে দেখছে ইরান।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের খাতাম-আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে জানায়, সব ধরনের নৌযান চলাচলের জন্য হরমুজ প্রণালি বন্ধ থাকবে।

ইরানের সামরিক কর্তৃপক্ষ বলেছে, প্রতিশ্রুতি ভঙ্গের জবাব হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে সতর্ক করে জানানো হয়েছে, আগ্রাসন অব্যাহত থাকলে পরবর্তী পদক্ষেপ পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করা হবে।

বিশ্লেষকদের মতে, একদিকে চুক্তি বাস্তবায়ন নিয়ে সুইজারল্যান্ডে কারিগরি আলোচনা, অন্যদিকে হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা মধ্যপ্রাচ্যের কূটনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

সূত্র: এএফপি

ট্যাগ : ইরান যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি ইসরায়েল

বাংলা ভিউজ

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সুইজারল্যান্ড গেলেন ইরানি প্রতিনিধিদল

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ