ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কী করা যাবে, মার্কিন দূতাবাসের নির্দেশনা

ফলো করুন

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কী ধরনের কার্যক্রম করা যাবে, সে বিষয়ে নির্দেশনা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। একই সঙ্গে ভিসার নির্ধারিত শর্ত মেনে চলার জন্য ভিসাধারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

শনিবার দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, যুক্তরাষ্ট্রের ভিসা ব্যবহারের ক্ষেত্রে নিয়ম মেনে চলা প্রত্যেক ভিসাধারীর নিজস্ব দায়িত্ব।

মার্কিন দূতাবাস জানায়, বি১/বি২ ভিজিটর ভিসাধারীরা যুক্তরাষ্ট্রে পর্যটন, অবকাশ যাপন, কেনাকাটা, আত্মীয়স্বজন বা বন্ধুদের সঙ্গে দেখা করা, ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে বৈঠক এবং সভা-সেমিনার বা সম্মেলনে অংশ নিতে পারবেন।

দূতাবাস আরও জানিয়েছে, ভিসার নির্ধারিত উদ্দেশ্যের বাইরে কোনো কার্যক্রমে যুক্ত হলে ভবিষ্যতে ভিসা পাওয়া বা নবায়নের ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে। তাই যুক্তরাষ্ট্রে ভ্রমণের আগে ভিসার শর্ত, সীমাবদ্ধতা ও অনুমোদিত কার্যক্রম সম্পর্কে ভালোভাবে জানা জরুরি।

মার্কিন দূতাবাসের মতে, ভিসার সঠিক ব্যবহার নিশ্চিত করা ভ্রমণকারীর দায়িত্ব। নিয়ম মেনে ভ্রমণ করলে ভবিষ্যতে ভিসা প্রক্রিয়ায় অনাকাঙ্ক্ষিত সমস্যা এড়ানো সম্ভব হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কী করা যাবে, মার্কিন দূতাবাসের নির্দেশনা

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কী ধরনের কার্যক্রম করা যাবে, সে বিষয়ে নির্দেশনা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। একই সঙ্গে ভিসার নির্ধারিত শর্ত মেনে চলার জন্য ভিসাধারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

শনিবার দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, যুক্তরাষ্ট্রের ভিসা ব্যবহারের ক্ষেত্রে নিয়ম মেনে চলা প্রত্যেক ভিসাধারীর নিজস্ব দায়িত্ব।

মার্কিন দূতাবাস জানায়, বি১/বি২ ভিজিটর ভিসাধারীরা যুক্তরাষ্ট্রে পর্যটন, অবকাশ যাপন, কেনাকাটা, আত্মীয়স্বজন বা বন্ধুদের সঙ্গে দেখা করা, ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে বৈঠক এবং সভা-সেমিনার বা সম্মেলনে অংশ নিতে পারবেন।

দূতাবাস আরও জানিয়েছে, ভিসার নির্ধারিত উদ্দেশ্যের বাইরে কোনো কার্যক্রমে যুক্ত হলে ভবিষ্যতে ভিসা পাওয়া বা নবায়নের ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে। তাই যুক্তরাষ্ট্রে ভ্রমণের আগে ভিসার শর্ত, সীমাবদ্ধতা ও অনুমোদিত কার্যক্রম সম্পর্কে ভালোভাবে জানা জরুরি।

মার্কিন দূতাবাসের মতে, ভিসার সঠিক ব্যবহার নিশ্চিত করা ভ্রমণকারীর দায়িত্ব। নিয়ম মেনে ভ্রমণ করলে ভবিষ্যতে ভিসা প্রক্রিয়ায় অনাকাঙ্ক্ষিত সমস্যা এড়ানো সম্ভব হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ