ঢাকা    বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শ্রমিক বিক্ষোভের ভিডিও করতে গিয়ে হামলায় নিহত যুবক

গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকার শিন শিন জাপান হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।

শ্রমিক বিক্ষোভের ভিডিও করতে গিয়ে হামলায় নিহত যুবক
ফলো করুন

গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের নামে সহিংসতার ভিডিও করতে গিয়ে হামলায় প্রাণ হারান তৌফিক শেখ (২১)। গত সোমবার বেলা আড়াইটার দিকে তিনি হামলার শিকার হন। মঙ্গলবার (৩ অক্টোবর) রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তৌফিক গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের তবি খাঁর ছেলে। 

জানা গেছে, সোমবার (২ নভেম্বর) আনুমানিক বেলা আড়াইটার দিকে গাজীপুর জেলার সদর উপজেলার পূর্ব মির্জাপুরে নোমান টেরি টাওয়েল লি: এর সামনের সড়কে নোমান টেরি টাওয়েল লি: ও তালহা ফেব্রিকস লি: এর শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে এসে আন্দোলন করতে থাকে। 

এসময় শ্রমিক পরিচয়ধারী অনেকে সহিংস হয়ে ওঠেন। কেউ কেউ গার্মেন্টস প্রতিষ্ঠানের গেট ও গার্মেন্টস প্রতিষ্ঠান ভাঙার জন্য উচ্ছৃঙ্খলা প্রদর্শন করে। তৌফিক সেই ঘটনার ভিডিও ধারণ করতে গেলে শ্রমিক পরিচয়ধারী দুর্বৃত্তরা তার উপর হামলা চালায়। এতে সে মাথায় গুরুতর আঘাত পায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকার শিন শিন জাপান হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।

এই বিষয়ে এক ফেসবুক পোষ্টে প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) মো. রাশেদ খাঁন লিখেছেন, শ্রমিক আন্দোলন যে আর শ্রমিকদের মধ্যে নেই, তৌফিকের মৃত্যুর ঘটনা সেটির প্রমাণ করে। দেশকে অশান্ত করতে আওয়ামী দুর্বৃত্তরা চক্রান্ত শুরু করেছে। শ্রমিকবেশে হত্যার ঘটনা ঘটিয়ে শ্রমিক বিক্ষুব্ধতা সৃষ্টির মাধ্যমে ও দেশে অরাজকতা সৃষ্টি করে আরেকটি ১/১১ ঘটানোই তাদের উদ্দেশ্য। জামায়াত-এনসিপিকে বলবো, আওয়ামী দুর্বৃত্তদের প্রতিহত করতে রাজপথে নামুন। তাদের পাতা ফাঁদে পা দিলে নিজেরাও যে রক্ষা পাবেন, তা কিন্তু না।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬


শ্রমিক বিক্ষোভের ভিডিও করতে গিয়ে হামলায় নিহত যুবক

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের নামে সহিংসতার ভিডিও করতে গিয়ে হামলায় প্রাণ হারান তৌফিক শেখ (২১)। গত সোমবার বেলা আড়াইটার দিকে তিনি হামলার শিকার হন। মঙ্গলবার (৩ অক্টোবর) রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তৌফিক গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের তবি খাঁর ছেলে। 

জানা গেছে, সোমবার (২ নভেম্বর) আনুমানিক বেলা আড়াইটার দিকে গাজীপুর জেলার সদর উপজেলার পূর্ব মির্জাপুরে নোমান টেরি টাওয়েল লি: এর সামনের সড়কে নোমান টেরি টাওয়েল লি: ও তালহা ফেব্রিকস লি: এর শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে এসে আন্দোলন করতে থাকে। 

এসময় শ্রমিক পরিচয়ধারী অনেকে সহিংস হয়ে ওঠেন। কেউ কেউ গার্মেন্টস প্রতিষ্ঠানের গেট ও গার্মেন্টস প্রতিষ্ঠান ভাঙার জন্য উচ্ছৃঙ্খলা প্রদর্শন করে। তৌফিক সেই ঘটনার ভিডিও ধারণ করতে গেলে শ্রমিক পরিচয়ধারী দুর্বৃত্তরা তার উপর হামলা চালায়। এতে সে মাথায় গুরুতর আঘাত পায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকার শিন শিন জাপান হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।

এই বিষয়ে এক ফেসবুক পোষ্টে প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) মো. রাশেদ খাঁন লিখেছেন, শ্রমিক আন্দোলন যে আর শ্রমিকদের মধ্যে নেই, তৌফিকের মৃত্যুর ঘটনা সেটির প্রমাণ করে। দেশকে অশান্ত করতে আওয়ামী দুর্বৃত্তরা চক্রান্ত শুরু করেছে। শ্রমিকবেশে হত্যার ঘটনা ঘটিয়ে শ্রমিক বিক্ষুব্ধতা সৃষ্টির মাধ্যমে ও দেশে অরাজকতা সৃষ্টি করে আরেকটি ১/১১ ঘটানোই তাদের উদ্দেশ্য। জামায়াত-এনসিপিকে বলবো, আওয়ামী দুর্বৃত্তদের প্রতিহত করতে রাজপথে নামুন। তাদের পাতা ফাঁদে পা দিলে নিজেরাও যে রক্ষা পাবেন, তা কিন্তু না।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ