ঢাকা    রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আবারও হরমুজ বন্ধের ঘোষণা ইরানের

আবারও হরমুজ বন্ধের ঘোষণা ইরানের
ছবি : সংগৃহীত
ফলো করুন

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী। লেবাননে ইসরায়েলের সামরিক তৎপরতাকে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের সাম্প্রতিক সমঝোতার লঙ্ঘন হিসেবে দেখছে ইরান।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের খাতাম-আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে জানায়, সব ধরনের নৌযান চলাচলের জন্য হরমুজ প্রণালি বন্ধ থাকবে।

বিবৃতিতে বলা হয়, প্রতিশ্রুতি ভঙ্গের জবাব হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইরান আরও সতর্ক করেছে, আগ্রাসন অব্যাহত থাকলে পরবর্তী পদক্ষেপ পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করা হবে।

এদিকে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা যুদ্ধবিরতি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে লেবাননের কোনো ভূখণ্ড দখলের চেষ্টা হলে তা প্রতিহত করতে তারা প্রস্তুত।

হিজবুল্লাহ এক বিবৃতিতে দাবি করেছে, দক্ষিণ লেবাননের নাবাতিয়াহ এলাকার কাছাকাছি অগ্রসর হওয়া ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে তাদের যোদ্ধারা হামলা চালিয়েছে।

গোষ্ঠীটি আরও জানায়, শুক্রবার সন্ধ্যা থেকে তারা যুদ্ধবিরতি মেনে চলছিল। তবে ইসরায়েল শুরু থেকেই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করে তারা।

হিজবুল্লাহ বলেছে, যুদ্ধবিরতি বজায় রাখার পাশাপাশি তারা সতর্ক অবস্থানে রয়েছে। লেবাননের ভূখণ্ডে নতুন করে দখলদারিত্ব বা সামরিক অগ্রযাত্রার চেষ্টা হলে তার জবাব দেওয়া হবে।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। এ পথে জ্বালানি তেল পরিবহনসহ বৈশ্বিক বাণিজ্যের বড় অংশ চলাচল করে। তাই ইরানের এই ঘোষণা আঞ্চলিক উত্তেজনার পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: এএফপি

ট্যাগ : ইরান লেবানন হরমুজ প্রণালি ইসরায়েল

বাংলা ভিউজ

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

আবারও হরমুজ বন্ধের ঘোষণা ইরানের

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ