ঢাকা    রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ভিনিসিয়ুসকে দলে নিতে মরিয়া আর্সেনাল

ভিনিসিয়ুসকে দলে নিতে মরিয়া আর্সেনাল
ছবি : সংগৃহিত
ফলো করুন

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রকে বিনা ট্রান্সফার মূল্যে হারাতে চায় না রিয়াল মাদ্রিদ। তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে সমঝোতা না হলে খেলোয়াড়টিকে বিক্রির বিষয়টি বিবেচনা করতে পারে স্প্যানিশ ক্লাবটি। এই পরিস্থিতিতে তাকে দলে নেওয়ার পরিকল্পনা করছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল।

আরবি লাইপজিগ থেকে উইঙ্গার ইয়ান দিয়োমান্দেকে দলে নেওয়ার পর রিয়ালে ভিনিসিয়ুসের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দুজনই মূলত বাম প্রান্তে খেলেন। যদিও দিয়োমান্দে ডান পাশেও খেলতে সক্ষম।

দ্য অ্যাথলেটিকের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভিনিসিয়ুসকে দলে নেওয়ার বিষয়টি আর্সেনাল তাদের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছে। তবে এ নিয়ে এখনো রিয়াল মাদ্রিদ ও আর্সেনালের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি।

ভিনিসিয়ুসের বর্তমান চুক্তির মেয়াদ আগামী বছরের জুনে শেষ হওয়ার কথা। এর মধ্যে নতুন চুক্তি না হলে তিনি পরবর্তী সময়ে বিনা ট্রান্সফার ফিতে ক্লাব ছাড়ার সুযোগ পাবেন। এ কারণে রিয়াল আগেই সিদ্ধান্ত নিতে চাইছে।

গত কয়েক মাস ধরে ভিনিসিয়ুসের সঙ্গে রিয়ালের চুক্তি নবায়ন নিয়ে আলোচনা চলছে। দুই পক্ষের সম্পর্ক স্বাভাবিক থাকলেও বেতন, মেয়াদ ও অন্যান্য শর্তে এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, ছুটি শেষে সোমবার ভালদেবেবাসে ফেরার কথা রয়েছে ভিনিসিয়ুসের। ফেরার পর তার প্রতিনিধিদের সঙ্গে রিয়াল কর্তৃপক্ষের নতুন করে চুক্তি নবায়ন নিয়ে আলোচনা হতে পারে।

আর্সেনাল পরিস্থিতির ওপর নজর রাখছে। ইংলিশ ক্লাবটির ধারণা, চুক্তি আলোচনা ব্যর্থ হলে রিয়াল মাদ্রিদ বড় অঙ্কের ট্রান্সফার ফি পাওয়ার জন্য ভিনিসিয়ুসকে বিক্রি করতে আগ্রহী হতে পারে।

তবে নতুন উইঙ্গার দলে আসার অর্থ ভিনিসিয়ুসের জায়গা নিশ্চিতভাবে হারিয়ে যাওয়া নয়। রিয়ালের ভবিষ্যৎ পরিকল্পনা, নতুন কোচের কৌশল এবং চুক্তি আলোচনার ফলাফলের ওপর তার ভবিষ্যৎ নির্ভর করবে।

ভিনিসিয়ুস দীর্ঘদিন ধরে রিয়ালের আক্রমণভাগের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তাই তাকে দলে নিতে হলে আর্সেনালকে বড় অঙ্কের অর্থের পাশাপাশি কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হতে হতে পারে।

ট্যাগ : ভিনিসিয়ুস জুনিয়র রিয়াল মাদ্রিদ আর্সেনাল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার৮
  • ০৮ নভেম্বর ২০২৬
  • ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫১ ভোর
  • সূর্যোদয়৬:০৮ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪১ বিকাল
  • মাগরিব৫:১৮ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৮ ভোরইফতার ৫:১৮ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ০৮ নভেম্বর ২০২৬


ভিনিসিয়ুসকে দলে নিতে মরিয়া আর্সেনাল

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রকে বিনা ট্রান্সফার মূল্যে হারাতে চায় না রিয়াল মাদ্রিদ। তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে সমঝোতা না হলে খেলোয়াড়টিকে বিক্রির বিষয়টি বিবেচনা করতে পারে স্প্যানিশ ক্লাবটি। এই পরিস্থিতিতে তাকে দলে নেওয়ার পরিকল্পনা করছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল।

আরবি লাইপজিগ থেকে উইঙ্গার ইয়ান দিয়োমান্দেকে দলে নেওয়ার পর রিয়ালে ভিনিসিয়ুসের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দুজনই মূলত বাম প্রান্তে খেলেন। যদিও দিয়োমান্দে ডান পাশেও খেলতে সক্ষম।

দ্য অ্যাথলেটিকের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভিনিসিয়ুসকে দলে নেওয়ার বিষয়টি আর্সেনাল তাদের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছে। তবে এ নিয়ে এখনো রিয়াল মাদ্রিদ ও আর্সেনালের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি।

ভিনিসিয়ুসের বর্তমান চুক্তির মেয়াদ আগামী বছরের জুনে শেষ হওয়ার কথা। এর মধ্যে নতুন চুক্তি না হলে তিনি পরবর্তী সময়ে বিনা ট্রান্সফার ফিতে ক্লাব ছাড়ার সুযোগ পাবেন। এ কারণে রিয়াল আগেই সিদ্ধান্ত নিতে চাইছে।

গত কয়েক মাস ধরে ভিনিসিয়ুসের সঙ্গে রিয়ালের চুক্তি নবায়ন নিয়ে আলোচনা চলছে। দুই পক্ষের সম্পর্ক স্বাভাবিক থাকলেও বেতন, মেয়াদ ও অন্যান্য শর্তে এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, ছুটি শেষে সোমবার ভালদেবেবাসে ফেরার কথা রয়েছে ভিনিসিয়ুসের। ফেরার পর তার প্রতিনিধিদের সঙ্গে রিয়াল কর্তৃপক্ষের নতুন করে চুক্তি নবায়ন নিয়ে আলোচনা হতে পারে।

আর্সেনাল পরিস্থিতির ওপর নজর রাখছে। ইংলিশ ক্লাবটির ধারণা, চুক্তি আলোচনা ব্যর্থ হলে রিয়াল মাদ্রিদ বড় অঙ্কের ট্রান্সফার ফি পাওয়ার জন্য ভিনিসিয়ুসকে বিক্রি করতে আগ্রহী হতে পারে।

তবে নতুন উইঙ্গার দলে আসার অর্থ ভিনিসিয়ুসের জায়গা নিশ্চিতভাবে হারিয়ে যাওয়া নয়। রিয়ালের ভবিষ্যৎ পরিকল্পনা, নতুন কোচের কৌশল এবং চুক্তি আলোচনার ফলাফলের ওপর তার ভবিষ্যৎ নির্ভর করবে।

ভিনিসিয়ুস দীর্ঘদিন ধরে রিয়ালের আক্রমণভাগের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তাই তাকে দলে নিতে হলে আর্সেনালকে বড় অঙ্কের অর্থের পাশাপাশি কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হতে হতে পারে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ