ঢাকা    রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আওয়ামী লীগ-সংশ্লিষ্ট শতাধিক কারখানার তালিকা করেছে প্রশাসন

ছবি : সংগৃহীত
ফলো করুন

পোশাকশিল্পে সাম্প্রতিক সময়ে চলা অস্থিরতা, সহিংসতা ও নৈরাজ্যের ঘটনায় আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্তে নেমে শতাধিক কারখানার একটি তালিকা তৈরি করেছে গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসন। পুলিশের দাবি, শ্রমিক আন্দোলনের আড়ালে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হয়েছিল।

টানা কয়েক দিন ধরে পোশাকশিল্পাঞ্চলে চলা অস্থিরতা নিয়ে সরকার ও বিরোধী দল একে অপরের বিরুদ্ধে অভিযোগ করে আসছিল। এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কারখানার মালিক ও শ্রমিকেরা।

কয়েকজন গার্মেন্টসকর্মী জানান, তাঁদের কারখানার কোনো শ্রমিক আন্দোলনে অংশ নেননি। তাঁদের দাবি, আন্দোলনকারীরা ছিলেন বাইরের লোক। কারখানার ক্ষতি হলে সেখানে কর্মরত শ্রমিকদেরই জীবিকা হুমকির মুখে পড়বে। তাই বাইরের কোনো পক্ষের হামলা বা আক্রমণের আশঙ্কায় তাঁরা ভীত ছিলেন। তাঁদের ভাষ্য, কারখানার অভ্যন্তরে শ্রমিকদের কোনো সমস্যা ছিল না।

এ বিষয়ে স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী বলেন, নতুন করে চাপ সৃষ্টি হলে আরও অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে। গত দুই বছরেই পোশাকশিল্পে অনেক প্রতিষ্ঠান কমে গেছে। এতে বহু শ্রমিক বেকার হয়েছেন এবং কারখানার আশপাশের দোকানপাটও বন্ধ হয়ে গেছে।

তিনি বলেন, পোশাকশিল্প শুধু মালিকদের বিষয় নয়; এর সঙ্গে শ্রমিক এবং আশপাশের এলাকার মানুষের জীবিকাও জড়িত।

অস্থিরতার ঘটনায় বিভিন্ন অভিযোগের তদন্তে নামে গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসন। তদন্তসংশ্লিষ্ট তালিকায় শতাধিক আওয়ামী লীগ-সংশ্লিষ্ট কারখানার নাম উঠে এসেছে বলে জানা গেছে।

তালিকায় উল্লেখযোগ্যভাবে রয়েছে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে রেনেসা গ্রুপের একাধিক প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা। সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নিয়ন্ত্রণে রয়েছে বলে অভিযোগ রয়েছে সেপাল গ্রুপের চারটি কারখানার। এ ছাড়া সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদলের সঙ্গে তুষকা গ্রুপের কারখানার সংশ্লিষ্টতার কথা উঠে এসেছে।

তালিকায় আরও রয়েছে আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমানের সঙ্গে স্টারলিং গ্রুপের সম্পৃক্ততার তথ্য। পাশাপাশি ইসলাম গ্রুপের মালিক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম এবং বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমানের নামও রয়েছে।

পুলিশের দাবি, শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে একটি পক্ষ সক্রিয় ছিল।

গাজীপুরের পুলিশ সুপার জসীম উদ্দিন জানান, তাঁরা এমন অনেক ব্যক্তিকে শনাক্ত করতে পেরেছেন, যাঁরা বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের সদস্য। তাঁদের মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ সংগঠনের নেতৃস্থানীয় সদস্যও রয়েছেন।

তিনি বলেন, বিদেশিদের কাছে বাংলাদেশের পোশাকশিল্পকে বিপদগ্রস্ত ও বিশৃঙ্খল খাত হিসেবে তুলে ধরার উদ্দেশ্যে তাঁরা আন্দোলনকে বেছে নিয়েছিলেন।

পোশাক কারখানার আন্দোলনে শ্রমিকদের সম্পৃক্ততা নেই বলে দাবি করে উসকানিদাতাদের শনাক্ত করতে আরও উচ্চতর তদন্তের কথা জানিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া।

তিনি বলেন, এসব কারখানার মালিকদের বিরুদ্ধে সত্যিই এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বিভিন্ন সংস্থাকে কাজে লাগানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো অভিযুক্ত ব্যক্তিদের খুঁজে বের করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিকে গঠিত মজুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী জানুয়ারি থেকে নতুন কাঠামোয় বেতন পাওয়ার কথা রয়েছে পোশাকশ্রমিকদের।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার৮
  • ০৮ নভেম্বর ২০২৬
  • ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫১ ভোর
  • সূর্যোদয়৬:০৮ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪১ বিকাল
  • মাগরিব৫:১৮ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৮ ভোরইফতার ৫:১৮ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগ-সংশ্লিষ্ট শতাধিক কারখানার তালিকা করেছে প্রশাসন

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

পোশাকশিল্পে সাম্প্রতিক সময়ে চলা অস্থিরতা, সহিংসতা ও নৈরাজ্যের ঘটনায় আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্তে নেমে শতাধিক কারখানার একটি তালিকা তৈরি করেছে গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসন। পুলিশের দাবি, শ্রমিক আন্দোলনের আড়ালে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হয়েছিল।

টানা কয়েক দিন ধরে পোশাকশিল্পাঞ্চলে চলা অস্থিরতা নিয়ে সরকার ও বিরোধী দল একে অপরের বিরুদ্ধে অভিযোগ করে আসছিল। এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কারখানার মালিক ও শ্রমিকেরা।

কয়েকজন গার্মেন্টসকর্মী জানান, তাঁদের কারখানার কোনো শ্রমিক আন্দোলনে অংশ নেননি। তাঁদের দাবি, আন্দোলনকারীরা ছিলেন বাইরের লোক। কারখানার ক্ষতি হলে সেখানে কর্মরত শ্রমিকদেরই জীবিকা হুমকির মুখে পড়বে। তাই বাইরের কোনো পক্ষের হামলা বা আক্রমণের আশঙ্কায় তাঁরা ভীত ছিলেন। তাঁদের ভাষ্য, কারখানার অভ্যন্তরে শ্রমিকদের কোনো সমস্যা ছিল না।

এ বিষয়ে স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী বলেন, নতুন করে চাপ সৃষ্টি হলে আরও অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে। গত দুই বছরেই পোশাকশিল্পে অনেক প্রতিষ্ঠান কমে গেছে। এতে বহু শ্রমিক বেকার হয়েছেন এবং কারখানার আশপাশের দোকানপাটও বন্ধ হয়ে গেছে।

তিনি বলেন, পোশাকশিল্প শুধু মালিকদের বিষয় নয়; এর সঙ্গে শ্রমিক এবং আশপাশের এলাকার মানুষের জীবিকাও জড়িত।

অস্থিরতার ঘটনায় বিভিন্ন অভিযোগের তদন্তে নামে গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসন। তদন্তসংশ্লিষ্ট তালিকায় শতাধিক আওয়ামী লীগ-সংশ্লিষ্ট কারখানার নাম উঠে এসেছে বলে জানা গেছে।

তালিকায় উল্লেখযোগ্যভাবে রয়েছে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে রেনেসা গ্রুপের একাধিক প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা। সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নিয়ন্ত্রণে রয়েছে বলে অভিযোগ রয়েছে সেপাল গ্রুপের চারটি কারখানার। এ ছাড়া সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদলের সঙ্গে তুষকা গ্রুপের কারখানার সংশ্লিষ্টতার কথা উঠে এসেছে।

তালিকায় আরও রয়েছে আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমানের সঙ্গে স্টারলিং গ্রুপের সম্পৃক্ততার তথ্য। পাশাপাশি ইসলাম গ্রুপের মালিক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম এবং বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমানের নামও রয়েছে।

পুলিশের দাবি, শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে একটি পক্ষ সক্রিয় ছিল।

গাজীপুরের পুলিশ সুপার জসীম উদ্দিন জানান, তাঁরা এমন অনেক ব্যক্তিকে শনাক্ত করতে পেরেছেন, যাঁরা বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের সদস্য। তাঁদের মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ সংগঠনের নেতৃস্থানীয় সদস্যও রয়েছেন।

তিনি বলেন, বিদেশিদের কাছে বাংলাদেশের পোশাকশিল্পকে বিপদগ্রস্ত ও বিশৃঙ্খল খাত হিসেবে তুলে ধরার উদ্দেশ্যে তাঁরা আন্দোলনকে বেছে নিয়েছিলেন।

পোশাক কারখানার আন্দোলনে শ্রমিকদের সম্পৃক্ততা নেই বলে দাবি করে উসকানিদাতাদের শনাক্ত করতে আরও উচ্চতর তদন্তের কথা জানিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া।

তিনি বলেন, এসব কারখানার মালিকদের বিরুদ্ধে সত্যিই এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বিভিন্ন সংস্থাকে কাজে লাগানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো অভিযুক্ত ব্যক্তিদের খুঁজে বের করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিকে গঠিত মজুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী জানুয়ারি থেকে নতুন কাঠামোয় বেতন পাওয়ার কথা রয়েছে পোশাকশ্রমিকদের।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ