ঢাকা    শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

টুখেলের স্কোয়াডে প্রথমবার দুই বেলিংহাম ভাই

ছবি: সংগৃহীত
ফলো করুন

ইংল্যান্ড জাতীয় দলের ভবিষ্যৎ আক্রমণভাগ সাজাতে নতুন মুখের ওপর আস্থা রাখছেন কোচ টমাস টুখেল। ক্রোয়েশিয়া ও স্পেনের বিপক্ষে নেশনস লিগের ম্যাচ সামনে রেখে ঘোষিত দলে প্রথমবারের মতো একসঙ্গে জায়গা পেয়েছেন জুড ও জুব বেলিংহাম। অন্যদিকে, চেলসির তারকা কোল পালমারকে এবারও বিবেচনায় রাখেননি কোচ। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন ফুলহামের ১৯ বছর বয়সী প্রতিভা জশ কিংও।

জুব বেলিংহামের অন্তর্ভুক্তি নিয়ে আশাবাদী টুখেল। ২১ বছর বয়সী এই মিডফিল্ডার বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে চলতি মৌসুমে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। জার্মান ক্লাবটিতে এটি তাঁর দ্বিতীয় মৌসুম। এর আগে বড় ভাই জুডও রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার আগে ডর্টমুন্ডে তিন মৌসুম খেলেছেন।

ইংল্যান্ডের হয়ে দুই ভাইকে একসঙ্গে খেলতে দেখার প্রত্যাশা করছেন কোচ। এর আগে গ্যারি নেভিল ও ফিল নেভিলের মতো দুই ভাই জাতীয় দলের হয়ে খেলেছেন। জুবও বড় ভাইয়ের মতো দলে নিজের জায়গা প্রতিষ্ঠা করবেন বলে আশা টুখেলের।

দল ঘোষণার সংবাদ সম্মেলনে জুবকে নিয়ে টুখেল বলেন, ‘লি কার্সলির (ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের কোচ) কাছে প্রথম আমি জুব সম্পর্কে শুনেছিলাম। সে জুবকে নিয়ে ভীষণ আশাবাদী। সে অবশ্য এটার যোগ্য। আশা করছি, মুগ্ধতা ছড়িয়ে প্রথম একাদশে সে জায়গা করে নেবে। ডর্টমুন্ডে এখন সে দারুণ খেলছে, যে কারণে তাকে ডাকা হয়েছে।’

এদিকে নতুন আরেক মুখ জশ কিংকেও ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে চান টুখেল। ১৯ বছর বয়সী এই ফুটবলার অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেললেও একাধিক পজিশনে ভূমিকা রাখতে পারেন। কোচ জানিয়েছেন, তাঁকে দুই উইংয়েও পরখ করে দেখতে চান।

জশকে নিয়ে টুখেলের ভাষ্য, ‘আমাদের হাতে যথেষ্ট ১০ নম্বর রয়েছে। আমাদের আগের ক্যাম্পে যারা ছিল, তাদের ওপরই আস্থা রাখতে চাই। কারণ, যে আড়াই সপ্তাহ আমরা একত্রে ছিলাম, তখন আমরা খুশি ছিলাম। এর মধ্যে আমাদের দলে নতুন যুক্ত হয়েছে জশ কিং। আমি তাঁকে উভয় উইংয়ে দেখতে চাই। সে চারটি পজিশনে খেলতে পারে। তবে সে স্কোয়াডে বিকল্প খেলোয়াড় হিসেবে থাকবে।’

অর্থাৎ, এবারই মূল একাদশে জায়গা পাওয়ার চেয়ে দলের সঙ্গে থেকে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছেন জশ। তাঁকে চারটি পজিশনে খেলানোর সম্ভাবনার কথাও জানিয়েছেন কোচ।

অন্যদিকে, কোল পালমারকে দলে না রাখার সিদ্ধান্ত নতুন করে আলোচনায় এসেছে। গত সেপ্টেম্বরেও চোটের কারণে ইংল্যান্ড স্কোয়াডে জায়গা পাননি চেলসি তারকা। সে সময় টুখেল বলেছিলেন, জাতীয় দলে নিজেকে প্রতিষ্ঠিত করার একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি পালমার। গত বিশ্বকাপে ইংল্যান্ডের দলে জায়গা না পাওয়াও তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারে বড় ধাক্কা হিসেবে দেখা হয়েছে।

এবারের দল ঘোষণার সংবাদ সম্মেলনেও পালমারকে নিয়ে প্রশ্নের জবাব দিয়েছেন টুখেল। তিনি বলেন, ‘আমার মনে হয়, ইংল্যান্ড জাতীয় দলে খেলার জন্য সবাই মরিয়া, কোলও (পালমার) এর ব্যতিক্রম নয়। তবে আমরা এমন একজনকে নিয়ে কথা বলছি যে কিনা এখন ক্যাম্পে নেই। যদি ক্যাম্পে থাকত, তাহলে বিবেচনার বিষয় ছিল। আর আমি গত সংবাদ সম্মেলনেই বলেছিলাম, জাতীয় দলে জায়গা পাকা করার অনেক সুযোগ পেয়েও সে কাজে লাগাতে পারেনি।’

পালমারের অনুপস্থিতিতে অ্যাটাকিং মিডফিল্ডের বিকল্প হিসেবে জুব বেলিংহাম ও জশ কিংয়ের দিকে নজর দিচ্ছেন টুখেল। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় আর্সেনালের ফরোয়ার্ড বুকায়ো সাকাকেও এই স্কোয়াডে রাখা হয়নি।

ট্যাগ : জুড বেলিংহাম ইংল্যান্ড জাতীয় দল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার৭
  • ০৭ নভেম্বর ২০২৬
  • ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫০ ভোর
  • সূর্যোদয়৬:০৮ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪১ বিকাল
  • মাগরিব৫:১৮ বিকাল
  • এশা৬:৩৫ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৭ ভোরইফতার ৫:১৮ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

টুখেলের স্কোয়াডে প্রথমবার দুই বেলিংহাম ভাই

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

ইংল্যান্ড জাতীয় দলের ভবিষ্যৎ আক্রমণভাগ সাজাতে নতুন মুখের ওপর আস্থা রাখছেন কোচ টমাস টুখেল। ক্রোয়েশিয়া ও স্পেনের বিপক্ষে নেশনস লিগের ম্যাচ সামনে রেখে ঘোষিত দলে প্রথমবারের মতো একসঙ্গে জায়গা পেয়েছেন জুড ও জুব বেলিংহাম। অন্যদিকে, চেলসির তারকা কোল পালমারকে এবারও বিবেচনায় রাখেননি কোচ। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন ফুলহামের ১৯ বছর বয়সী প্রতিভা জশ কিংও।

জুব বেলিংহামের অন্তর্ভুক্তি নিয়ে আশাবাদী টুখেল। ২১ বছর বয়সী এই মিডফিল্ডার বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে চলতি মৌসুমে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। জার্মান ক্লাবটিতে এটি তাঁর দ্বিতীয় মৌসুম। এর আগে বড় ভাই জুডও রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার আগে ডর্টমুন্ডে তিন মৌসুম খেলেছেন।

ইংল্যান্ডের হয়ে দুই ভাইকে একসঙ্গে খেলতে দেখার প্রত্যাশা করছেন কোচ। এর আগে গ্যারি নেভিল ও ফিল নেভিলের মতো দুই ভাই জাতীয় দলের হয়ে খেলেছেন। জুবও বড় ভাইয়ের মতো দলে নিজের জায়গা প্রতিষ্ঠা করবেন বলে আশা টুখেলের।

দল ঘোষণার সংবাদ সম্মেলনে জুবকে নিয়ে টুখেল বলেন, ‘লি কার্সলির (ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের কোচ) কাছে প্রথম আমি জুব সম্পর্কে শুনেছিলাম। সে জুবকে নিয়ে ভীষণ আশাবাদী। সে অবশ্য এটার যোগ্য। আশা করছি, মুগ্ধতা ছড়িয়ে প্রথম একাদশে সে জায়গা করে নেবে। ডর্টমুন্ডে এখন সে দারুণ খেলছে, যে কারণে তাকে ডাকা হয়েছে।’

এদিকে নতুন আরেক মুখ জশ কিংকেও ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে চান টুখেল। ১৯ বছর বয়সী এই ফুটবলার অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেললেও একাধিক পজিশনে ভূমিকা রাখতে পারেন। কোচ জানিয়েছেন, তাঁকে দুই উইংয়েও পরখ করে দেখতে চান।

জশকে নিয়ে টুখেলের ভাষ্য, ‘আমাদের হাতে যথেষ্ট ১০ নম্বর রয়েছে। আমাদের আগের ক্যাম্পে যারা ছিল, তাদের ওপরই আস্থা রাখতে চাই। কারণ, যে আড়াই সপ্তাহ আমরা একত্রে ছিলাম, তখন আমরা খুশি ছিলাম। এর মধ্যে আমাদের দলে নতুন যুক্ত হয়েছে জশ কিং। আমি তাঁকে উভয় উইংয়ে দেখতে চাই। সে চারটি পজিশনে খেলতে পারে। তবে সে স্কোয়াডে বিকল্প খেলোয়াড় হিসেবে থাকবে।’

অর্থাৎ, এবারই মূল একাদশে জায়গা পাওয়ার চেয়ে দলের সঙ্গে থেকে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছেন জশ। তাঁকে চারটি পজিশনে খেলানোর সম্ভাবনার কথাও জানিয়েছেন কোচ।

অন্যদিকে, কোল পালমারকে দলে না রাখার সিদ্ধান্ত নতুন করে আলোচনায় এসেছে। গত সেপ্টেম্বরেও চোটের কারণে ইংল্যান্ড স্কোয়াডে জায়গা পাননি চেলসি তারকা। সে সময় টুখেল বলেছিলেন, জাতীয় দলে নিজেকে প্রতিষ্ঠিত করার একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি পালমার। গত বিশ্বকাপে ইংল্যান্ডের দলে জায়গা না পাওয়াও তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারে বড় ধাক্কা হিসেবে দেখা হয়েছে।

এবারের দল ঘোষণার সংবাদ সম্মেলনেও পালমারকে নিয়ে প্রশ্নের জবাব দিয়েছেন টুখেল। তিনি বলেন, ‘আমার মনে হয়, ইংল্যান্ড জাতীয় দলে খেলার জন্য সবাই মরিয়া, কোলও (পালমার) এর ব্যতিক্রম নয়। তবে আমরা এমন একজনকে নিয়ে কথা বলছি যে কিনা এখন ক্যাম্পে নেই। যদি ক্যাম্পে থাকত, তাহলে বিবেচনার বিষয় ছিল। আর আমি গত সংবাদ সম্মেলনেই বলেছিলাম, জাতীয় দলে জায়গা পাকা করার অনেক সুযোগ পেয়েও সে কাজে লাগাতে পারেনি।’

পালমারের অনুপস্থিতিতে অ্যাটাকিং মিডফিল্ডের বিকল্প হিসেবে জুব বেলিংহাম ও জশ কিংয়ের দিকে নজর দিচ্ছেন টুখেল। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় আর্সেনালের ফরোয়ার্ড বুকায়ো সাকাকেও এই স্কোয়াডে রাখা হয়নি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ