ঢাকা    রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জিগাতলায় কুরিয়ার সার্ভিসের গাড়িতে হামলা, চালককে পিটিয়ে আহত

জিগাতলায় কুরিয়ার সার্ভিসের গাড়িতে হামলা, চালককে পিটিয়ে আহত
ছবি: সংগৃহীত
ফলো করুন

রাজধানীর জিগাতলায় এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের একটি পণ্যবাহী গাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় গাড়ির চালক মিজানুর রহমানকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জিগাতলা থেকে হাজারীবাগে অবস্থিত কুরিয়ার সার্ভিসটির গুদামে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

এজেআর গ্রুপের কর্মকর্তা জয়ন্ত চৌধুরীর অভিযোগ, ৭-৮টি মোটরসাইকেলে করে আসা একদল ব্যক্তি গাড়িটির পথ আটকে দেয়। এরপর তারা লোহার রড দিয়ে গাড়ির বিভিন্ন অংশে আঘাত করতে থাকে। এতে গাড়ির সামনের ও পাশের কাচ এবং লুকিং গ্লাস ভেঙে যায়।

একপর্যায়ে হামলাকারীরা চালক মিজানুর রহমানকে গাড়ি থেকে জোর করে নামিয়ে কিল-ঘুষি ও লোহার রড দিয়ে মারধর করে। এতে তিনি রক্তাক্ত অবস্থায় গুরুতর আহত হন। হামলার পর তাঁকে ঘটনাস্থলে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। আহত চালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার বিষয়ে ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজালাল মিয়া জানান, গাড়িটির গতি কম থাকার সুযোগ নিয়ে হামলাকারীরা আকস্মিকভাবে আক্রমণ করে। তবে হামলার সময় গাড়ি থেকে কোনো টাকা-পয়সা কিংবা মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়নি। দুর্বৃত্তদের হামলার লক্ষ্য ছিল গাড়ি ভাঙচুর এবং চালককে মারধর করা।

পুলিশ কর্মকর্তা আরও জানান, কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং কী উদ্দেশ্যে হামলা চালিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। আহত চালক হাসপাতালে চিকিৎসাধীন থাকায় এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ : জিগাতলা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

রাজধানী

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার৮
  • ০৮ নভেম্বর ২০২৬
  • ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫১ ভোর
  • সূর্যোদয়৬:০৮ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪১ বিকাল
  • মাগরিব৫:১৮ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৮ ভোরইফতার ৫:১৮ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ০৮ নভেম্বর ২০২৬


জিগাতলায় কুরিয়ার সার্ভিসের গাড়িতে হামলা, চালককে পিটিয়ে আহত

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

রাজধানীর জিগাতলায় এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের একটি পণ্যবাহী গাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় গাড়ির চালক মিজানুর রহমানকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জিগাতলা থেকে হাজারীবাগে অবস্থিত কুরিয়ার সার্ভিসটির গুদামে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

এজেআর গ্রুপের কর্মকর্তা জয়ন্ত চৌধুরীর অভিযোগ, ৭-৮টি মোটরসাইকেলে করে আসা একদল ব্যক্তি গাড়িটির পথ আটকে দেয়। এরপর তারা লোহার রড দিয়ে গাড়ির বিভিন্ন অংশে আঘাত করতে থাকে। এতে গাড়ির সামনের ও পাশের কাচ এবং লুকিং গ্লাস ভেঙে যায়।

একপর্যায়ে হামলাকারীরা চালক মিজানুর রহমানকে গাড়ি থেকে জোর করে নামিয়ে কিল-ঘুষি ও লোহার রড দিয়ে মারধর করে। এতে তিনি রক্তাক্ত অবস্থায় গুরুতর আহত হন। হামলার পর তাঁকে ঘটনাস্থলে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। আহত চালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার বিষয়ে ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজালাল মিয়া জানান, গাড়িটির গতি কম থাকার সুযোগ নিয়ে হামলাকারীরা আকস্মিকভাবে আক্রমণ করে। তবে হামলার সময় গাড়ি থেকে কোনো টাকা-পয়সা কিংবা মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়নি। দুর্বৃত্তদের হামলার লক্ষ্য ছিল গাড়ি ভাঙচুর এবং চালককে মারধর করা।

পুলিশ কর্মকর্তা আরও জানান, কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং কী উদ্দেশ্যে হামলা চালিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। আহত চালক হাসপাতালে চিকিৎসাধীন থাকায় এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ