ঢাকা    রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গাজীপুরে কাজে ফিরলেন গার্মেন্টস শ্রমিকরা

গাজীপুরে কাজে ফিরলেন গার্মেন্টস শ্রমিকরা
গাজীপুর শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় সকালে কাজে যোগ দেন শ্রমিকরা। ছবি: সংগৃহীত
ফলো করুন

গাজীপুর শিল্পাঞ্চলে কয়েক দিনের অস্থিরতা ও শ্রমিক অসন্তোষ কাটিয়ে আবারও কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে। মজুরি বোর্ডের বেতন বাড়ানোর সুপারিশে মালিক ও শ্রমিকপক্ষের সম্মতির পর কাজে ফিরেছেন বিভিন্ন কারখানার শ্রমিকরা। এতে শিল্পকারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে।

রোববার (৮ নভেম্বর) সকাল থেকে নির্ধারিত সময়েই কারখানায় উপস্থিত হন শ্রমিকরা। কোনাবাড়ি, শফিপুর, পল্লী বিদ্যুৎ, চন্দ্রা, বাসন সড়ক, টঙ্গী, সালনা ও বাংলা বাজারসহ শ্রীপুর উপজেলার বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার খবর পাওয়া গেছে।

এর আগে বেতন বাড়ানোর দাবিতে কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা বাড়ায়। শেষ পর্যন্ত সরকারের গঠিত মজুরি বোর্ডের সুপারিশের বিষয়ে মালিক-শ্রমিক ঐকমত্যে পৌঁছালে আন্দোলন থেকে সরে এসে কাজে ফেরেন শ্রমিকরা।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন মজুরি কাঠামো ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। বর্ধিত বেতন শ্রমিকরা জানুয়ারি থেকে হাতে পাবেন। এ আশ্বাসের পর শ্রমিকদের মধ্যে কাজে ফেরার প্রবণতা দেখা যায়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে শিল্প পুলিশের সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন জানান, শ্রমিক অসন্তোষ এড়াতে রোববারও নিরাপত্তা জোরদার রাখা হয়েছে। শিল্পাঞ্চলে ১২ প্লাটুন বিজিবি, এসআরবি ৮ প্লাটুন এবং ৫ প্লাটুন আনসার সদস্য মোতায়েন রয়েছেন। পাশাপাশি শিল্প পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের সদস্যরা বিভিন্ন সড়ক ও মহাসড়কে দায়িত্ব পালন করছেন।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার৮
  • ০৮ নভেম্বর ২০২৬
  • ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫১ ভোর
  • সূর্যোদয়৬:০৮ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪১ বিকাল
  • মাগরিব৫:১৮ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৮ ভোরইফতার ৫:১৮ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ০৮ নভেম্বর ২০২৬


গাজীপুরে কাজে ফিরলেন গার্মেন্টস শ্রমিকরা

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

গাজীপুর শিল্পাঞ্চলে কয়েক দিনের অস্থিরতা ও শ্রমিক অসন্তোষ কাটিয়ে আবারও কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে। মজুরি বোর্ডের বেতন বাড়ানোর সুপারিশে মালিক ও শ্রমিকপক্ষের সম্মতির পর কাজে ফিরেছেন বিভিন্ন কারখানার শ্রমিকরা। এতে শিল্পকারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে।

রোববার (৮ নভেম্বর) সকাল থেকে নির্ধারিত সময়েই কারখানায় উপস্থিত হন শ্রমিকরা। কোনাবাড়ি, শফিপুর, পল্লী বিদ্যুৎ, চন্দ্রা, বাসন সড়ক, টঙ্গী, সালনা ও বাংলা বাজারসহ শ্রীপুর উপজেলার বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার খবর পাওয়া গেছে।

এর আগে বেতন বাড়ানোর দাবিতে কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা বাড়ায়। শেষ পর্যন্ত সরকারের গঠিত মজুরি বোর্ডের সুপারিশের বিষয়ে মালিক-শ্রমিক ঐকমত্যে পৌঁছালে আন্দোলন থেকে সরে এসে কাজে ফেরেন শ্রমিকরা।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন মজুরি কাঠামো ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। বর্ধিত বেতন শ্রমিকরা জানুয়ারি থেকে হাতে পাবেন। এ আশ্বাসের পর শ্রমিকদের মধ্যে কাজে ফেরার প্রবণতা দেখা যায়।


গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে শিল্প পুলিশের সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।


গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন জানান, শ্রমিক অসন্তোষ এড়াতে রোববারও নিরাপত্তা জোরদার রাখা হয়েছে। শিল্পাঞ্চলে ১২ প্লাটুন বিজিবি, এসআরবি ৮ প্লাটুন এবং ৫ প্লাটুন আনসার সদস্য মোতায়েন রয়েছেন। পাশাপাশি শিল্প পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের সদস্যরা বিভিন্ন সড়ক ও মহাসড়কে দায়িত্ব পালন করছেন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ