ঢাকা    রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পোল্যান্ডে বন্দুকধারীর হামলায় নিহত ৬, বাড়ি থেকে মিলল আরও ৩ মরদেহ

পোল্যান্ডে বন্দুকধারীর হামলায় নিহত ৬, বাড়ি থেকে মিলল আরও ৩ মরদেহ
ছবি: সংগৃহীত
ফলো করুন

পোল্যান্ডের ক্রাকোভ শহরে বন্দুকধারীর হামলায় ছয়জন নিহত হওয়ার ঘটনায় দেশটিতে দুই দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। ২৪ বছর বয়সী এক যুবকের এলোপাতাড়ি গুলিতে প্রাণহানির পাশাপাশি পরবর্তী সময়ে তাঁর বাড়ি থেকে আরও তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হামলাকারী উগ্র ডানপন্থী মতাদর্শে প্রভাবিত ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন কর্মকর্তারা।

শনিবার (৭ নভেম্বর) পোলিশ কর্মকর্তারা জানান, পুলিশের গুলিতে আহত হওয়ার পর অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বাড়ি থেকে দুই নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তিরা হামলাকারীর ঘনিষ্ঠ আত্মীয় হতে পারেন বলে জোরালো ইঙ্গিত পাওয়া গেছে।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, শনিবার বিকেল ৩টার দিকে সামরিক পোশাক পরা ওই যুবক একটি কালো গাড়ি থেকে নেমে ক্রাকোভের প্রধান চত্বরে গুলি চালাতে শুরু করেন। ক্যাফে ও রেস্তোরাঁয় ঘেরা ওই এলাকায় তখন পর্যটক ও সাধারণ পথচারীদের উপস্থিতি ছিল। হামলাকারী এআর-১৫ সামরিক রাইফেল ব্যবহার করে নির্বিচারে গুলি ছোড়েন।

হঠাৎ গুলির শব্দ ও পুলিশের সাইরেন শুনে চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে অনেকে আশপাশের দোকান এবং স্থানীয় পুলিশ স্টেশনে আশ্রয় নেন। হামলার খবর পাওয়ার মাত্র তিন মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে লক্ষ্য করে গুলি চালায়। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পোল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী মার্সিন কিয়েরউইনস্কি জানিয়েছেন, পুলিশের দ্রুত পদক্ষেপের ফলে আরও বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, ২৪ বছর বয়সী ওই যুবকের বৈধ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ছিল। তাঁর ব্যবহৃত গাড়ি তল্লাশি করে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

এদিকে, অভিযুক্তের বাড়িতে আরও অস্ত্রশস্ত্র থাকার আশঙ্কায় নিরাপত্তা জোরদার করা হয়। বাড়িটির ওপর ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হয়। একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে আশপাশের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার পর সন্ত্রাস দমন সংস্থা সেখানে অভিযান শুরু করে।

স্বরাষ্ট্রমন্ত্রী মার্সিন কিয়েরউইনস্কি বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্য-প্রমাণে হামলাকারীর উগ্র ডানপন্থী মতাদর্শে প্রভাবিত হওয়ার ইঙ্গিত মিলছে। তবে হামলার প্রকৃত উদ্দেশ্য এবং ঘটনার বিস্তারিত জানতে পোল্যান্ডের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা তদন্ত চালিয়ে যাচ্ছে।

এ ঘটনার পর পোল্যান্ডের রাষ্ট্রপতি ৮ ও ৯ নভেম্বর দুই দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। হামলায় প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছেন ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কায়া কাল্লাসসহ বিভিন্ন দেশের বিশ্বনেতারা।

তবে হামলাকারীর বাড়ি থেকে উদ্ধার হওয়া তিনজনের মরদেহের সঙ্গে মূল হামলার সম্পর্ক এবং নিহতদের পরিচয় সম্পর্কে তদন্তের চূড়ান্ত ফল এখনো জানা যায়নি।

সূত্র: এনডিটিভি।

ট্যাগ : ভলোদিমির জেলেনস্কি পোল্যান্ড মার্সিন কিয়েরউইনস্কি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার৮
  • ০৮ নভেম্বর ২০২৬
  • ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫১ ভোর
  • সূর্যোদয়৬:০৮ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪১ বিকাল
  • মাগরিব৫:১৮ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৮ ভোরইফতার ৫:১৮ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ০৮ নভেম্বর ২০২৬


পোল্যান্ডে বন্দুকধারীর হামলায় নিহত ৬, বাড়ি থেকে মিলল আরও ৩ মরদেহ

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

পোল্যান্ডের ক্রাকোভ শহরে বন্দুকধারীর হামলায় ছয়জন নিহত হওয়ার ঘটনায় দেশটিতে দুই দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। ২৪ বছর বয়সী এক যুবকের এলোপাতাড়ি গুলিতে প্রাণহানির পাশাপাশি পরবর্তী সময়ে তাঁর বাড়ি থেকে আরও তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হামলাকারী উগ্র ডানপন্থী মতাদর্শে প্রভাবিত ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন কর্মকর্তারা।

শনিবার (৭ নভেম্বর) পোলিশ কর্মকর্তারা জানান, পুলিশের গুলিতে আহত হওয়ার পর অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বাড়ি থেকে দুই নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তিরা হামলাকারীর ঘনিষ্ঠ আত্মীয় হতে পারেন বলে জোরালো ইঙ্গিত পাওয়া গেছে।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, শনিবার বিকেল ৩টার দিকে সামরিক পোশাক পরা ওই যুবক একটি কালো গাড়ি থেকে নেমে ক্রাকোভের প্রধান চত্বরে গুলি চালাতে শুরু করেন। ক্যাফে ও রেস্তোরাঁয় ঘেরা ওই এলাকায় তখন পর্যটক ও সাধারণ পথচারীদের উপস্থিতি ছিল। হামলাকারী এআর-১৫ সামরিক রাইফেল ব্যবহার করে নির্বিচারে গুলি ছোড়েন।

হঠাৎ গুলির শব্দ ও পুলিশের সাইরেন শুনে চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে অনেকে আশপাশের দোকান এবং স্থানীয় পুলিশ স্টেশনে আশ্রয় নেন। হামলার খবর পাওয়ার মাত্র তিন মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে লক্ষ্য করে গুলি চালায়। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পোল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী মার্সিন কিয়েরউইনস্কি জানিয়েছেন, পুলিশের দ্রুত পদক্ষেপের ফলে আরও বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, ২৪ বছর বয়সী ওই যুবকের বৈধ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ছিল। তাঁর ব্যবহৃত গাড়ি তল্লাশি করে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

এদিকে, অভিযুক্তের বাড়িতে আরও অস্ত্রশস্ত্র থাকার আশঙ্কায় নিরাপত্তা জোরদার করা হয়। বাড়িটির ওপর ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হয়। একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে আশপাশের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার পর সন্ত্রাস দমন সংস্থা সেখানে অভিযান শুরু করে।

স্বরাষ্ট্রমন্ত্রী মার্সিন কিয়েরউইনস্কি বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্য-প্রমাণে হামলাকারীর উগ্র ডানপন্থী মতাদর্শে প্রভাবিত হওয়ার ইঙ্গিত মিলছে। তবে হামলার প্রকৃত উদ্দেশ্য এবং ঘটনার বিস্তারিত জানতে পোল্যান্ডের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা তদন্ত চালিয়ে যাচ্ছে।

এ ঘটনার পর পোল্যান্ডের রাষ্ট্রপতি ৮ ও ৯ নভেম্বর দুই দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। হামলায় প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছেন ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কায়া কাল্লাসসহ বিভিন্ন দেশের বিশ্বনেতারা।

তবে হামলাকারীর বাড়ি থেকে উদ্ধার হওয়া তিনজনের মরদেহের সঙ্গে মূল হামলার সম্পর্ক এবং নিহতদের পরিচয় সম্পর্কে তদন্তের চূড়ান্ত ফল এখনো জানা যায়নি।

সূত্র: এনডিটিভি।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ