ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান, নিহত ৭

ছবি : সংগৃহীত
ফলো করুন

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলার ওয়াজির উপবিভাগের মারকা বেরা এলাকায় পরপর দুটি ভয়াবহ বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। স্থানীয় পুলিশ ও উদ্ধার সংস্থা সূত্রে এ তথ্য জানা গেছে।

বান্নুর জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) ইয়াসির আফ্রিদি জানিয়েছেন, প্রথম বিস্ফোরণে একটি যাত্রীবাহী গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে গাড়িটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম বিস্ফোরণের কিছু সময় পর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় প্রায় এক কিলোমিটার দূরে দ্বিতীয় বিস্ফোরণ ঘটে। এতে আরও দুইজন নিহত হন এবং উদ্ধারকারী গাড়িটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সদস্যরা এলাকায় পৌঁছে পুরো অঞ্চল ঘিরে ফেলে অভিযান শুরু করে। বিস্ফোরণের ধরন ও পেছনের কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। দুর্গম পাহাড়ি এই অঞ্চলে অতিরিক্ত বিস্ফোরক থাকতে পারে—এমন আশঙ্কায় ব্যাপক তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

সূত্র: দ্য ডন

ট্যাগ : পাকিস্তান বিস্ফোরণ নিরাপত্তা

বাংলা ভিউজ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান, নিহত ৭

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলার ওয়াজির উপবিভাগের মারকা বেরা এলাকায় পরপর দুটি ভয়াবহ বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। স্থানীয় পুলিশ ও উদ্ধার সংস্থা সূত্রে এ তথ্য জানা গেছে।

বান্নুর জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) ইয়াসির আফ্রিদি জানিয়েছেন, প্রথম বিস্ফোরণে একটি যাত্রীবাহী গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে গাড়িটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম বিস্ফোরণের কিছু সময় পর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় প্রায় এক কিলোমিটার দূরে দ্বিতীয় বিস্ফোরণ ঘটে। এতে আরও দুইজন নিহত হন এবং উদ্ধারকারী গাড়িটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সদস্যরা এলাকায় পৌঁছে পুরো অঞ্চল ঘিরে ফেলে অভিযান শুরু করে। বিস্ফোরণের ধরন ও পেছনের কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। দুর্গম পাহাড়ি এই অঞ্চলে অতিরিক্ত বিস্ফোরক থাকতে পারে—এমন আশঙ্কায় ব্যাপক তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

সূত্র: দ্য ডন

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ