ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রামপুরা হত্যাকাণ্ডের রায়ে ন্যায়বিচার পেয়েছেন শহিদ পরিবার: চিফ প্রসিকিউটর

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ে শহিদ ও আহতদের পরিবার ন্যায়বিচার পেয়েছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।রোববার দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।[BANGVIEWS-POST:801]চিফ প্রসিকিউটর বলেন, পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এটি তৃতীয় রায়। রামপুরায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় অভিযোগ প্রমাণিত হওয়ায় ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের তৎকালীন এডিসি রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার তৎকালীন ওসি মশিউর রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।এ ছাড়া এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে ২০ বছরের কারাদণ্ড এবং এসআই তরিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান তিনি।আমিনুল ইসলাম বলেন, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনের সময় একটি বেতার বার্তার মাধ্যমে আন্দোলনকারীদের পায়ে গুলি করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সেই নির্দেশ উপেক্ষা করে বুকে ও মাথায় গুলি চালানো হয়।তিনি জানান, ১৯ জুলাই রামপুরায় নির্বিচারে গুলিবর্ষণের ঘটনায় মায়া ইসলাম ও নাহিদ ইসলাম নিহত হন। একই ঘটনায় আমির হোসেন গুরুতর আহত হন।[BANGVIEWS-POST:797]চিফ প্রসিকিউটর আরও বলেন, কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করার বিষয়টি এএসআই চঞ্চল চন্দ্র সরকার নিজের জবানবন্দিতে স্বীকার করেছিলেন। সেই স্বীকারোক্তির ভিত্তিতে একটি অভিযোগে তার অপরাধ প্রমাণিত হয়েছে। তবে পর্যাপ্ত প্রমাণ না থাকায় বাকি দুটি অভিযোগ থেকে তিনি খালাস পেয়েছেন।রায়ের বিষয়ে সন্তোষ প্রকাশ করে আমিনুল ইসলাম বলেন, এটি একটি যথাযথ ও ন্যায়সঙ্গত রায়। এই রায়ের মাধ্যমে শহিদ ও আহত পরিবারের সদস্যরা ন্যায়বিচার পেয়েছেন বলে তারা বিশ্বাস করেন।

রামপুরা হত্যাকাণ্ডের রায়ে ন্যায়বিচার পেয়েছেন শহিদ পরিবার: চিফ প্রসিকিউটর