ঢাকা    রোববার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গাজীপুরে কারখানার গোডাউনে আগুন, আটকে দেওয়া হলো ফায়ার সার্ভিসের গাড়ি

ছবি : সংগৃহীত
ফলো করুন

গাজীপুরের কালিয়াকৈরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ চলাকালে একটি কারখানার গোডাউনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি গাড়িতেও আগুন দেওয়া হয়। আগুন নিয়ন্ত্রণে যাওয়ার পথে ফায়ার সার্ভিসের গাড়িও আটকে দেন আন্দোলনকারীরা। 

রোববার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ট্রপিকাল নিটেক্স লিমিটেড নামের একটি কারখানার গোডাউনে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভেশনের একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। তবে চন্দ্রা এলাকায় পৌঁছানোর পর শ্রমিকদের অবরোধের কারণে ফায়ার সার্ভিসের গাড়িটি আর সামনে এগোতে পারেনি। এতে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করতে বিলম্ব হচ্ছে। আগুনের ধোঁয়ায় আশপাশের এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা না গেলে তা কারখানার অন্য অংশে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

কালিয়াকৈর ফায়ার স্টেশনের অফিসার মো. তারিকুল ইসলাম বলেন, ‘ট্রপিকাল নিটেক্স লিমিটেডের কারখানার গোডাউনে আগুন লাগার খবর পেয়ে আমরা রওনা হয়েছি। কিন্তু চন্দ্রায় পৌঁছানোর পর শ্রমিকদের অবরোধের কারণে আর সামনে যেতে পারছি না। কোনো সহযোগিতাও পাচ্ছি না।’

এদিকে গত দুই সপ্তাহ ধরে গাজীপুরের কোনাবাড়ী, মৌচাক, সফিপুরসহ বিভিন্ন এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ করে আসছেন। শ্রমিকদের বেতন বাড়ানোর বিষয়ে সরকার নতুন মজুরি বোর্ড গঠন করলেও বিভিন্ন কারখানায় অসন্তোষ অব্যাহত রয়েছে।

গতকাল শনিবার দুপুর থেকে রাত পর্যন্ত শ্রমিকেরা বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ করেন। রোববার সকাল থেকেও নতুন করে আন্দোলন শুরু হয়। পরিস্থিতির কারণে আশপাশের সব কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি মহাসড়কের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

ট্যাগ : কারখানা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ০১ নভেম্বর ২০২৬

গাজীপুরে কারখানার গোডাউনে আগুন, আটকে দেওয়া হলো ফায়ার সার্ভিসের গাড়ি

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

গাজীপুরের কালিয়াকৈরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ চলাকালে একটি কারখানার গোডাউনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি গাড়িতেও আগুন দেওয়া হয়। আগুন নিয়ন্ত্রণে যাওয়ার পথে ফায়ার সার্ভিসের গাড়িও আটকে দেন আন্দোলনকারীরা। 

রোববার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ট্রপিকাল নিটেক্স লিমিটেড নামের একটি কারখানার গোডাউনে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভেশনের একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। তবে চন্দ্রা এলাকায় পৌঁছানোর পর শ্রমিকদের অবরোধের কারণে ফায়ার সার্ভিসের গাড়িটি আর সামনে এগোতে পারেনি। এতে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করতে বিলম্ব হচ্ছে। আগুনের ধোঁয়ায় আশপাশের এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা না গেলে তা কারখানার অন্য অংশে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

কালিয়াকৈর ফায়ার স্টেশনের অফিসার মো. তারিকুল ইসলাম বলেন, ‘ট্রপিকাল নিটেক্স লিমিটেডের কারখানার গোডাউনে আগুন লাগার খবর পেয়ে আমরা রওনা হয়েছি। কিন্তু চন্দ্রায় পৌঁছানোর পর শ্রমিকদের অবরোধের কারণে আর সামনে যেতে পারছি না। কোনো সহযোগিতাও পাচ্ছি না।’

এদিকে গত দুই সপ্তাহ ধরে গাজীপুরের কোনাবাড়ী, মৌচাক, সফিপুরসহ বিভিন্ন এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ করে আসছেন। শ্রমিকদের বেতন বাড়ানোর বিষয়ে সরকার নতুন মজুরি বোর্ড গঠন করলেও বিভিন্ন কারখানায় অসন্তোষ অব্যাহত রয়েছে।

গতকাল শনিবার দুপুর থেকে রাত পর্যন্ত শ্রমিকেরা বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ করেন। রোববার সকাল থেকেও নতুন করে আন্দোলন শুরু হয়। পরিস্থিতির কারণে আশপাশের সব কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি মহাসড়কের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ