ঢাকা, বাংলাদেশ
২৩° ঢাকা · পরিষ্কার আকাশ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

প্রবাসীদের বিমান টিকিটের দাম কমানো হবে

প্রবাসীদের বিমান টিকিটের দাম কমানো হবে
সংগৃহীত ছবি
ফলো করুন

প্রবাসীদের বিমান টিকিটের মূল্য কমানো এবং দেশে ফিরে তাঁরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।

একই সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের হারানো সুনাম ফিরিয়ে আনতেও কাজ চলছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে মানিকগঞ্জে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আফরোজা খানম রিতা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছেন। সেই লক্ষ্যেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে।

প্রবাসীদের দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ উল্লেখ করে তিনি বলেন, “প্রবাসী ভাই-বোনেরা রেমিট্যান্স যোদ্ধা হিসেবে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাঁদের বিমান ভাড়া কমানোর পাশাপাশি দেশে এসে যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়েও ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

বিমান বাংলাদেশ এয়ারলাইনস প্রসঙ্গে মন্ত্রী বলেন, “আমি চাই, বিমানের সুনাম আগের অবস্থানে ফিরে আসুক।”

মানিকগঞ্জের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, গত ১৭ বছরে জেলায় কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। জেলায় উন্নতমানের মন্দিরের পাশাপাশি বিভিন্ন এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের জন্য পর্যাপ্ত শ্মশানেরও অভাব রয়েছে।

মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলায় দুটি দৃষ্টিনন্দন মন্দির এবং আধুনিক শ্মশান নির্মাণ করা হবে বলে জানান তিনি।

বিমানমন্ত্রী বলেন, “আমরা মানুষের সেবা করতে এসেছি। সবাইকে সঙ্গে নিয়েই একটি অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই।”

মানিকগঞ্জ আনন্দময়ী কালীবাড়িতে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি ডা. উমেশ চন্দ্র সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক গৌরাঙ্গ সরকার।

সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আল মাসুম, পিপি নুরতাজ আলম বাহার, জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি প্রণব শিকদার ও সাধারণ সম্পাদক রুহিদাস তরফদারসহ অন্যরা।

আলোচনা সভা শেষে আনন্দময়ী কালীবাড়ি থেকে হাজারো ভক্ত শ্রীশ্রী জগন্নাথ দেবের রথের রশি টেনে মাসির বাড়ির উদ্দেশে যাত্রা করেন। এ সময় ভক্তরা জগন্নাথ দেবের উদ্দেশে চিনি ও কলা অর্পণ করেন।

সাত দিন পর উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে।

ট্যাগ : বিমানমন্ত্রী রথযাত্রা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২৯
  • ২৯ নভেম্বর ২০২৬
  • ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ-
  • ফজর৫:০৩ ভোর
  • সূর্যোদয়৬:২২ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৫:০০ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬


প্রবাসীদের বিমান টিকিটের দাম কমানো হবে

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

প্রবাসীদের বিমান টিকিটের মূল্য কমানো এবং দেশে ফিরে তাঁরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।

একই সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের হারানো সুনাম ফিরিয়ে আনতেও কাজ চলছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে মানিকগঞ্জে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আফরোজা খানম রিতা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছেন। সেই লক্ষ্যেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে।

প্রবাসীদের দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ উল্লেখ করে তিনি বলেন, “প্রবাসী ভাই-বোনেরা রেমিট্যান্স যোদ্ধা হিসেবে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাঁদের বিমান ভাড়া কমানোর পাশাপাশি দেশে এসে যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়েও ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

বিমান বাংলাদেশ এয়ারলাইনস প্রসঙ্গে মন্ত্রী বলেন, “আমি চাই, বিমানের সুনাম আগের অবস্থানে ফিরে আসুক।”

মানিকগঞ্জের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, গত ১৭ বছরে জেলায় কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। জেলায় উন্নতমানের মন্দিরের পাশাপাশি বিভিন্ন এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের জন্য পর্যাপ্ত শ্মশানেরও অভাব রয়েছে।

মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলায় দুটি দৃষ্টিনন্দন মন্দির এবং আধুনিক শ্মশান নির্মাণ করা হবে বলে জানান তিনি।

বিমানমন্ত্রী বলেন, “আমরা মানুষের সেবা করতে এসেছি। সবাইকে সঙ্গে নিয়েই একটি অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই।”

মানিকগঞ্জ আনন্দময়ী কালীবাড়িতে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি ডা. উমেশ চন্দ্র সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক গৌরাঙ্গ সরকার।

সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আল মাসুম, পিপি নুরতাজ আলম বাহার, জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি প্রণব শিকদার ও সাধারণ সম্পাদক রুহিদাস তরফদারসহ অন্যরা।

আলোচনা সভা শেষে আনন্দময়ী কালীবাড়ি থেকে হাজারো ভক্ত শ্রীশ্রী জগন্নাথ দেবের রথের রশি টেনে মাসির বাড়ির উদ্দেশে যাত্রা করেন। এ সময় ভক্তরা জগন্নাথ দেবের উদ্দেশে চিনি ও কলা অর্পণ করেন।

সাত দিন পর উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ