ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রবাসীদের বিমান টিকিটের দাম কমানো হবে

প্রবাসীদের বিমান টিকিটের মূল্য কমানো এবং দেশে ফিরে তাঁরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।একই সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের হারানো সুনাম ফিরিয়ে আনতেও কাজ চলছে বলে জানান তিনি।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে মানিকগঞ্জে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।[BANGVIEWS-POST:1940]আফরোজা খানম রিতা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছেন। সেই লক্ষ্যেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে।প্রবাসীদের দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ উল্লেখ করে তিনি বলেন, “প্রবাসী ভাই-বোনেরা রেমিট্যান্স যোদ্ধা হিসেবে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাঁদের বিমান ভাড়া কমানোর পাশাপাশি দেশে এসে যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়েও ব্যবস্থা নেওয়া হচ্ছে।”বিমান বাংলাদেশ এয়ারলাইনস প্রসঙ্গে মন্ত্রী বলেন, “আমি চাই, বিমানের সুনাম আগের অবস্থানে ফিরে আসুক।”মানিকগঞ্জের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, গত ১৭ বছরে জেলায় কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। জেলায় উন্নতমানের মন্দিরের পাশাপাশি বিভিন্ন এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের জন্য পর্যাপ্ত শ্মশানেরও অভাব রয়েছে।মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলায় দুটি দৃষ্টিনন্দন মন্দির এবং আধুনিক শ্মশান নির্মাণ করা হবে বলে জানান তিনি।বিমানমন্ত্রী বলেন, “আমরা মানুষের সেবা করতে এসেছি। সবাইকে সঙ্গে নিয়েই একটি অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই।”মানিকগঞ্জ আনন্দময়ী কালীবাড়িতে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি ডা. উমেশ চন্দ্র সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক গৌরাঙ্গ সরকার।[BANGVIEWS-POST:1939]সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আল মাসুম, পিপি নুরতাজ আলম বাহার, জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি প্রণব শিকদার ও সাধারণ সম্পাদক রুহিদাস তরফদারসহ অন্যরা।আলোচনা সভা শেষে আনন্দময়ী কালীবাড়ি থেকে হাজারো ভক্ত শ্রীশ্রী জগন্নাথ দেবের রথের রশি টেনে মাসির বাড়ির উদ্দেশে যাত্রা করেন। এ সময় ভক্তরা জগন্নাথ দেবের উদ্দেশে চিনি ও কলা অর্পণ করেন।সাত দিন পর উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে।

প্রবাসীদের বিমান টিকিটের দাম কমানো হবে