ঢাকা, বাংলাদেশ
২১° ঢাকা · পরিষ্কার আকাশ ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

বর্জ্য ব্যবস্থাপনায় তিন কৌশল বাস্তবায়নের আহ্বান

বর্জ্য ব্যবস্থাপনায় তিন কৌশল বাস্তবায়নের আহ্বান
ছবি : সংগৃহিত
ফলো করুন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী ও স্থানীয় জনগোষ্ঠীর সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের মিলনায়তনে ‘কার্যকর কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ’ শীর্ষক জাতীয় সেমিনারে বক্তারা এ আহ্বান জানান।

পরিবেশ অধিদপ্তর এবং ওয়াটারএইড বাংলাদেশ-সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়াম যৌথভাবে সেমিনারটির আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ। সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ জিয়াউল হক।

স্বাগত বক্তব্য দেন ওয়াটারএইড বাংলাদেশের কর্মসূচি ও নীতিগত সহায়তা বিভাগের পরিচালক পার্থ হেফাজ সেখ।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়াটারএইড বাংলাদেশ-সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়ামের ‘গো ফর ইমপ্যাক্ট’ প্রকল্পের দলনেতা সাঈফ মনজুর-আল-ইসলাম।

পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সৈয়দ আহম্মদ কবীর কঠিন বর্জ্য ব্যবস্থাপনার আইনি কাঠামো, প্রাতিষ্ঠানিক সমন্বয় এবং অংশীজনদের অংশগ্রহণ নিয়ে আরেকটি প্রবন্ধ উপস্থাপন করেন।

বিষয়ভিত্তিক প্যানেল আলোচনায় অংশ নেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রওশন মমতাজ, জাতিসংঘের প্রকল্প সেবা কার্যালয়ের প্রধান পরিবেশ প্রকৌশলী তারিক বিন ইউসুফ, সিটি ব্যাংকের টেকসই অর্থায়ন বিভাগের পরিচালনা প্রধান মোল্লা করিমুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের পরিচালক মাসুদ ইকবাল মোহাম্মদ শামীম এবং স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ শামসুল হক।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ বলেন, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এখন জাতীয় সীমা ছাড়িয়ে বৈশ্বিক চ্যালেঞ্জে পরিণত হয়েছে। এ সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগের বিকল্প নেই।

তিনি বলেন, প্রয়োজনীয় আইন ও প্রাতিষ্ঠানিক কাঠামো থাকলেও কার্যকর সমন্বয় এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ।

প্লাস্টিক দূষণসহ বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা মোকাবিলায় একটি সমন্বিত রোডম্যাপ তৈরির জন্য জাতীয় পর্যায়ে বৃহৎ কর্মশালা আয়োজনের আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ জিয়াউল হক বলেন, পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনায় হ্রাস, পুনঃব্যবহার ও পুনর্ব্যবহার, এই তিনটি কৌশল কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে।

তার মতে, সরকার, বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী, বেসরকারি খাত এবং স্থানীয় জনগোষ্ঠীকে একই কাঠামোর মধ্যে এনে কাজ করতে পারলেই টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব।

অনুষ্ঠানে আলোচনার সারসংক্ষেপ ও ভবিষ্যৎ করণীয় তুলে ধরেন সুইসকন্টাক্ট বাংলাদেশের ‘ইনস্পায়ার’ প্রকল্পের দলনেতা বিদৌরা তাহমিন খান।

সমাপনী পর্বে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান পার্থ হেফাজ সেখ।

ট্যাগ : পরিবেশ সুরক্ষা বর্জ্য ব্যবস্থাপনা বিশ্ব পরিবেশ দিবস

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার২৭
  • ২৭ নভেম্বর ২০২৬
  • ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২১ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬


বর্জ্য ব্যবস্থাপনায় তিন কৌশল বাস্তবায়নের আহ্বান

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী ও স্থানীয় জনগোষ্ঠীর সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের মিলনায়তনে ‘কার্যকর কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ’ শীর্ষক জাতীয় সেমিনারে বক্তারা এ আহ্বান জানান।

পরিবেশ অধিদপ্তর এবং ওয়াটারএইড বাংলাদেশ-সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়াম যৌথভাবে সেমিনারটির আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ। সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ জিয়াউল হক।

স্বাগত বক্তব্য দেন ওয়াটারএইড বাংলাদেশের কর্মসূচি ও নীতিগত সহায়তা বিভাগের পরিচালক পার্থ হেফাজ সেখ।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়াটারএইড বাংলাদেশ-সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়ামের ‘গো ফর ইমপ্যাক্ট’ প্রকল্পের দলনেতা সাঈফ মনজুর-আল-ইসলাম।

পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সৈয়দ আহম্মদ কবীর কঠিন বর্জ্য ব্যবস্থাপনার আইনি কাঠামো, প্রাতিষ্ঠানিক সমন্বয় এবং অংশীজনদের অংশগ্রহণ নিয়ে আরেকটি প্রবন্ধ উপস্থাপন করেন।

বিষয়ভিত্তিক প্যানেল আলোচনায় অংশ নেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রওশন মমতাজ, জাতিসংঘের প্রকল্প সেবা কার্যালয়ের প্রধান পরিবেশ প্রকৌশলী তারিক বিন ইউসুফ, সিটি ব্যাংকের টেকসই অর্থায়ন বিভাগের পরিচালনা প্রধান মোল্লা করিমুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের পরিচালক মাসুদ ইকবাল মোহাম্মদ শামীম এবং স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ শামসুল হক।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ বলেন, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এখন জাতীয় সীমা ছাড়িয়ে বৈশ্বিক চ্যালেঞ্জে পরিণত হয়েছে। এ সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগের বিকল্প নেই।

তিনি বলেন, প্রয়োজনীয় আইন ও প্রাতিষ্ঠানিক কাঠামো থাকলেও কার্যকর সমন্বয় এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ।

প্লাস্টিক দূষণসহ বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা মোকাবিলায় একটি সমন্বিত রোডম্যাপ তৈরির জন্য জাতীয় পর্যায়ে বৃহৎ কর্মশালা আয়োজনের আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ জিয়াউল হক বলেন, পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনায় হ্রাস, পুনঃব্যবহার ও পুনর্ব্যবহার, এই তিনটি কৌশল কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে।

তার মতে, সরকার, বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী, বেসরকারি খাত এবং স্থানীয় জনগোষ্ঠীকে একই কাঠামোর মধ্যে এনে কাজ করতে পারলেই টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব।

অনুষ্ঠানে আলোচনার সারসংক্ষেপ ও ভবিষ্যৎ করণীয় তুলে ধরেন সুইসকন্টাক্ট বাংলাদেশের ‘ইনস্পায়ার’ প্রকল্পের দলনেতা বিদৌরা তাহমিন খান।

সমাপনী পর্বে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান পার্থ হেফাজ সেখ।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ