ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মানি লন্ডারিং মামলায় রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস মানি গ্রেপ্তার

ছবি : সংগৃহিত
ফলো করুন

গাইবান্ধার পলাশবাড়ীতে ৮১ ফুট উচ্চতার রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরণী দাসকে মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রোববার দিবাগত রাতে পলাশবাড়ী উপজেলার মধ্যরামচন্দ্রপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, রাজধানীর উত্তরা পশ্চিম থানায় করা একটি মানি লন্ডারিং মামলায় হরিদাসকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। মামলাটির তদন্ত করছে সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালিদ মনসুর বলেন, রোববার থানায় মানি লন্ডারিং আইনে মামলাটি করা হয়। ওই মামলার আসামি হিসেবে সিআইডি তাকে গ্রেপ্তার করেছে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরোয়ার আলম খানও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

হরিদাসের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, প্রতারণা, ধর্মীয় উসকানি এবং জমি দখলসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে। তবে এসব অভিযোগের সবগুলো আদালতে প্রমাণিত কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে ২০১৮ সালে প্রতারণার একটি মামলায় র‍্যাব তাকে গ্রেপ্তার করেছিল বলেও পুলিশ সূত্রে জানা গেছে।

ট্যাগ : সিআইডি মানি লন্ডারিং গাইবান্ধা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

মানি লন্ডারিং মামলায় রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস মানি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

গাইবান্ধার পলাশবাড়ীতে ৮১ ফুট উচ্চতার রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরণী দাসকে মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রোববার দিবাগত রাতে পলাশবাড়ী উপজেলার মধ্যরামচন্দ্রপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, রাজধানীর উত্তরা পশ্চিম থানায় করা একটি মানি লন্ডারিং মামলায় হরিদাসকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। মামলাটির তদন্ত করছে সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালিদ মনসুর বলেন, রোববার থানায় মানি লন্ডারিং আইনে মামলাটি করা হয়। ওই মামলার আসামি হিসেবে সিআইডি তাকে গ্রেপ্তার করেছে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরোয়ার আলম খানও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

হরিদাসের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, প্রতারণা, ধর্মীয় উসকানি এবং জমি দখলসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে। তবে এসব অভিযোগের সবগুলো আদালতে প্রমাণিত কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে ২০১৮ সালে প্রতারণার একটি মামলায় র‍্যাব তাকে গ্রেপ্তার করেছিল বলেও পুলিশ সূত্রে জানা গেছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ