মানি লন্ডারিং মামলায় রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস মানি গ্রেপ্তার
গাইবান্ধার পলাশবাড়ীতে ৮১ ফুট উচ্চতার রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরণী দাসকে মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।রোববার দিবাগত রাতে পলাশবাড়ী উপজেলার মধ্যরামচন্দ্রপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানিয়েছে, রাজধানীর উত্তরা পশ্চিম থানায় করা একটি মানি লন্ডারিং মামলায় হরিদাসকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। মামলাটির তদন্ত করছে সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।[BANGVIEWS-POST:1719]উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালিদ মনসুর বলেন, রোববার থানায় মানি লন্ডারিং আইনে মামলাটি করা হয়। ওই মামলার আসামি হিসেবে সিআইডি তাকে গ্রেপ্তার করেছে।পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরোয়ার আলম খানও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।হরিদাসের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, প্রতারণা, ধর্মীয় উসকানি এবং জমি দখলসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে। তবে এসব অভিযোগের সবগুলো আদালতে প্রমাণিত কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে ২০১৮ সালে প্রতারণার একটি মামলায় র্যাব তাকে গ্রেপ্তার করেছিল বলেও পুলিশ সূত্রে জানা গেছে।