বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক চলছে।
শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বৈঠক শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচন, জাতীয় সম্মেলনের প্রস্তুতি এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়গুলো বৈঠকের আলোচ্যসূচিতে রয়েছে।
বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকুসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন।














মন্তব্যসমূহ