ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রূপালী ব্যাংকের নিয়োগে অনিয়মের অভিযোগ, ফের তদন্তে দুদক

রূপালী ব্যাংকের নিয়োগে অনিয়মের অভিযোগ, ফের তদন্তে দুদক
সংগৃহীত ছবি
ফলো করুন

এক যুগ আগে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকে হাজারের বেশি কর্মকর্তা নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে আবারও অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০১৪ সালে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের শিক্ষাগত সনদ, নিয়োগ পরীক্ষার মূল্যায়নপত্র, বোর্ডের অনুমোদনসহ পুরো নিয়োগ প্রক্রিয়ার নথিপত্র তলব করেছে সংস্থাটি।

দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম জানিয়েছেন, রূপালী ব্যাংকের নিয়োগসংক্রান্ত অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছে। প্রয়োজনীয় নথি সংগ্রহের পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

দুদক সূত্র জানায়, নিয়োগ প্রক্রিয়ায় জাল সনদ ব্যবহার, পরীক্ষায় অংশ না নিয়েও চাকরি পাওয়া এবং অন্যান্য অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে প্রায় দুই ডজন কর্মকর্তাকে তলব করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে।

অনুসন্ধানের জন্য দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ আজগর হোসেনকে দলনেতা করে দুই সদস্যের একটি দল গঠন করা হয়েছে। দলটি রূপালী ব্যাংকের নিয়োগ, পদোন্নতি, প্রশিক্ষণ ও ঋণ বিতরণে অনিয়মের অভিযোগও খতিয়ে দেখছে।

দুদক রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো চিঠিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্ধারিত সময়ে হাজির করতে বলেছে। জিজ্ঞাসাবাদের সময় তাদের শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, জাতীয় পরিচয়পত্র, চাকরির আবেদনপত্র, প্রবেশপত্র, ভাইভা কার্ড এবং কোটা সুবিধার প্রমাণপত্র সঙ্গে আনতে নির্দেশ দেওয়া হয়েছে।

দুদক সূত্রের তথ্য অনুযায়ী, ২০১৪ সালে রূপালী ব্যাংকে ৭৫১ জন অফিসার এবং ৪০১ জন সিনিয়র অফিসার নিয়োগ দেওয়া হয়। পরবর্তী অনুসন্ধানে নিয়োগপ্রাপ্তদের মধ্যে অর্ধশতাধিক সিনিয়র অফিসারের বিরুদ্ধে ভুয়া কাগজপত্র ব্যবহার ও নিয়োগ পরীক্ষায় অংশ না নিয়েই চাকরি নেওয়ার অভিযোগ উঠে।

পৃথক আরেকটি চিঠিতে ২০১৪ সালে নিয়োগ পাওয়া ৮০১ কর্মকর্তার পূর্ণাঙ্গ নিয়োগ নথি চেয়েছে দুদক। এর মধ্যে এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষার মূল্যায়ন খাতা, নিয়োগ পরীক্ষার ফলাফল, নিয়োগ বোর্ডের সিদ্ধান্ত এবং পরিচালনা পর্ষদের অনুমোদনের কপি রয়েছে।

দুদক কর্মকর্তারা বলছেন, নথি যাচাই ও জিজ্ঞাসাবাদ শেষে অনিয়ম বা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ : দুর্নীতি অনিয়ম রূপালী ব্যাংক ঋণ তদন্ত কমিটি দুর্নীতি দমন কমিশন (দুদক)

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২২
  • ২২ নভেম্বর ২০২৬
  • ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৮ ভোর
  • সূর্যোদয়৬:১৭ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৫ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২২ নভেম্বর ২০২৬


রূপালী ব্যাংকের নিয়োগে অনিয়মের অভিযোগ, ফের তদন্তে দুদক

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

এক যুগ আগে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকে হাজারের বেশি কর্মকর্তা নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে আবারও অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০১৪ সালে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের শিক্ষাগত সনদ, নিয়োগ পরীক্ষার মূল্যায়নপত্র, বোর্ডের অনুমোদনসহ পুরো নিয়োগ প্রক্রিয়ার নথিপত্র তলব করেছে সংস্থাটি।

দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম জানিয়েছেন, রূপালী ব্যাংকের নিয়োগসংক্রান্ত অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছে। প্রয়োজনীয় নথি সংগ্রহের পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

দুদক সূত্র জানায়, নিয়োগ প্রক্রিয়ায় জাল সনদ ব্যবহার, পরীক্ষায় অংশ না নিয়েও চাকরি পাওয়া এবং অন্যান্য অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে প্রায় দুই ডজন কর্মকর্তাকে তলব করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে।

অনুসন্ধানের জন্য দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ আজগর হোসেনকে দলনেতা করে দুই সদস্যের একটি দল গঠন করা হয়েছে। দলটি রূপালী ব্যাংকের নিয়োগ, পদোন্নতি, প্রশিক্ষণ ও ঋণ বিতরণে অনিয়মের অভিযোগও খতিয়ে দেখছে।

দুদক রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো চিঠিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্ধারিত সময়ে হাজির করতে বলেছে। জিজ্ঞাসাবাদের সময় তাদের শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, জাতীয় পরিচয়পত্র, চাকরির আবেদনপত্র, প্রবেশপত্র, ভাইভা কার্ড এবং কোটা সুবিধার প্রমাণপত্র সঙ্গে আনতে নির্দেশ দেওয়া হয়েছে।

দুদক সূত্রের তথ্য অনুযায়ী, ২০১৪ সালে রূপালী ব্যাংকে ৭৫১ জন অফিসার এবং ৪০১ জন সিনিয়র অফিসার নিয়োগ দেওয়া হয়। পরবর্তী অনুসন্ধানে নিয়োগপ্রাপ্তদের মধ্যে অর্ধশতাধিক সিনিয়র অফিসারের বিরুদ্ধে ভুয়া কাগজপত্র ব্যবহার ও নিয়োগ পরীক্ষায় অংশ না নিয়েই চাকরি নেওয়ার অভিযোগ উঠে।

পৃথক আরেকটি চিঠিতে ২০১৪ সালে নিয়োগ পাওয়া ৮০১ কর্মকর্তার পূর্ণাঙ্গ নিয়োগ নথি চেয়েছে দুদক। এর মধ্যে এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষার মূল্যায়ন খাতা, নিয়োগ পরীক্ষার ফলাফল, নিয়োগ বোর্ডের সিদ্ধান্ত এবং পরিচালনা পর্ষদের অনুমোদনের কপি রয়েছে।

দুদক কর্মকর্তারা বলছেন, নথি যাচাই ও জিজ্ঞাসাবাদ শেষে অনিয়ম বা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ