ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রূপালী ব্যাংকের নিয়োগে অনিয়মের অভিযোগ, ফের তদন্তে দুদক

[BANGVIEWS-POST:1432]এক যুগ আগে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকে হাজারের বেশি কর্মকর্তা নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে আবারও অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০১৪ সালে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের শিক্ষাগত সনদ, নিয়োগ পরীক্ষার মূল্যায়নপত্র, বোর্ডের অনুমোদনসহ পুরো নিয়োগ প্রক্রিয়ার নথিপত্র তলব করেছে সংস্থাটি।[BANGVIEWS-POST:1433]দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম জানিয়েছেন, রূপালী ব্যাংকের নিয়োগসংক্রান্ত অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছে। প্রয়োজনীয় নথি সংগ্রহের পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।দুদক সূত্র জানায়, নিয়োগ প্রক্রিয়ায় জাল সনদ ব্যবহার, পরীক্ষায় অংশ না নিয়েও চাকরি পাওয়া এবং অন্যান্য অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে প্রায় দুই ডজন কর্মকর্তাকে তলব করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে।অনুসন্ধানের জন্য দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ আজগর হোসেনকে দলনেতা করে দুই সদস্যের একটি দল গঠন করা হয়েছে। দলটি রূপালী ব্যাংকের নিয়োগ, পদোন্নতি, প্রশিক্ষণ ও ঋণ বিতরণে অনিয়মের অভিযোগও খতিয়ে দেখছে।দুদক রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো চিঠিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্ধারিত সময়ে হাজির করতে বলেছে। জিজ্ঞাসাবাদের সময় তাদের শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, জাতীয় পরিচয়পত্র, চাকরির আবেদনপত্র, প্রবেশপত্র, ভাইভা কার্ড এবং কোটা সুবিধার প্রমাণপত্র সঙ্গে আনতে নির্দেশ দেওয়া হয়েছে।দুদক সূত্রের তথ্য অনুযায়ী, ২০১৪ সালে রূপালী ব্যাংকে ৭৫১ জন অফিসার এবং ৪০১ জন সিনিয়র অফিসার নিয়োগ দেওয়া হয়। পরবর্তী অনুসন্ধানে নিয়োগপ্রাপ্তদের মধ্যে অর্ধশতাধিক সিনিয়র অফিসারের বিরুদ্ধে ভুয়া কাগজপত্র ব্যবহার ও নিয়োগ পরীক্ষায় অংশ না নিয়েই চাকরি নেওয়ার অভিযোগ উঠে।পৃথক আরেকটি চিঠিতে ২০১৪ সালে নিয়োগ পাওয়া ৮০১ কর্মকর্তার পূর্ণাঙ্গ নিয়োগ নথি চেয়েছে দুদক। এর মধ্যে এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষার মূল্যায়ন খাতা, নিয়োগ পরীক্ষার ফলাফল, নিয়োগ বোর্ডের সিদ্ধান্ত এবং পরিচালনা পর্ষদের অনুমোদনের কপি রয়েছে। দুদক কর্মকর্তারা বলছেন, নথি যাচাই ও জিজ্ঞাসাবাদ শেষে অনিয়ম বা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী ব্যাংকের নিয়োগে অনিয়মের অভিযোগ, ফের তদন্তে দুদক