ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী

সংগৃহীত ছবি
ফলো করুন

মেয়েদের স্নাতক বা অনার্স পর্যন্ত শিক্ষাব্যবস্থা অবৈতনিক করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ভালো ফলাফলের ভিত্তিতে ছাত্রীদের বৃত্তি দেওয়ার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

বুধবার (৮ জুলাই) বিকালে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সংসদ সদস্যদের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

সংসদ সদস্য হেলেন জেরিন খানের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার নারীশিক্ষার পাশাপাশি নারীদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করতেও কাজ করছে। এ লক্ষ্যে ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে।

তিনি বলেন, খালেদা জিয়ার সরকার মেয়েদের শিক্ষাব্যবস্থা এইচএসসি পর্যন্ত অবৈতনিক করেছিল। এবার সরকার ডিগ্রি বা অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা অবৈতনিক করতে চায়।

প্রধানমন্ত্রী আরও বলেন, যেসব ছাত্রী ভালো ফল করবে, তাদের বৃত্তি দেওয়ার পরিকল্পনাও রয়েছে। সংসদ অধিবেশন দেখতে গ্যালারিতে উপস্থিত নারী শিক্ষার্থীদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, মেয়েদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এদিকে নারী আসনের সংসদ সদস্য শাম্মী আক্তারের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও ব্যাগ দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার।

তিনি বলেন, প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের পর্যায়ক্রমে স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ দেওয়া হবে। দেশের প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় এক কোটি ২০ লাখ শিশু পড়াশোনা করছে। পর্যায়ক্রমে এসব শিক্ষার্থীর কাছে এই সুবিধা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে।

ট্যাগ : প্রধানমন্ত্রী তারেক রহমান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

মেয়েদের স্নাতক বা অনার্স পর্যন্ত শিক্ষাব্যবস্থা অবৈতনিক করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ভালো ফলাফলের ভিত্তিতে ছাত্রীদের বৃত্তি দেওয়ার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

বুধবার (৮ জুলাই) বিকালে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সংসদ সদস্যদের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

সংসদ সদস্য হেলেন জেরিন খানের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার নারীশিক্ষার পাশাপাশি নারীদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করতেও কাজ করছে। এ লক্ষ্যে ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে।

তিনি বলেন, খালেদা জিয়ার সরকার মেয়েদের শিক্ষাব্যবস্থা এইচএসসি পর্যন্ত অবৈতনিক করেছিল। এবার সরকার ডিগ্রি বা অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা অবৈতনিক করতে চায়।

প্রধানমন্ত্রী আরও বলেন, যেসব ছাত্রী ভালো ফল করবে, তাদের বৃত্তি দেওয়ার পরিকল্পনাও রয়েছে। সংসদ অধিবেশন দেখতে গ্যালারিতে উপস্থিত নারী শিক্ষার্থীদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, মেয়েদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এদিকে নারী আসনের সংসদ সদস্য শাম্মী আক্তারের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও ব্যাগ দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার।

তিনি বলেন, প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের পর্যায়ক্রমে স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ দেওয়া হবে। দেশের প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় এক কোটি ২০ লাখ শিশু পড়াশোনা করছে। পর্যায়ক্রমে এসব শিক্ষার্থীর কাছে এই সুবিধা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ