ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পাহাড়ি ঢলে ডুবল সাতকানিয়া, পানিবন্দী হাজারো মানুষ

সংগৃহীত ছবি
ফলো করুন

টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিভিন্ন রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। এতে কয়েকটি ইউনিয়নের কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

বুধবার সরেজমিনে দেখা যায়, উপজেলার বাজালিয়া ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় সাঙ্গু নদের বাঁধ উপচে পানি লোকালয়ে প্রবেশ করছে। একই সঙ্গে ডলু নদের পাড় উপচে সামিয়ারপাড়াসহ আশপাশের এলাকাও প্লাবিত হয়েছে।

বাঁধ উপচে আসা পানিতে বাজালিয়া, কেঁওচিয়া ও ছদাহা ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা ডুবে গেছে। সাতকানিয়া সরকারি কলেজ সড়কের অন্তত তিনটি স্থানে সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। উপজেলা পরিষদ কার্যালয়ের সামনের সড়কেও হাঁটুপানি জমেছে। জলাবদ্ধ হয়ে পড়েছে সাতকানিয়া সরকারি কলেজ ও আদালত প্রাঙ্গণ।

স্থানীয়রা জানান, সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। অনেককে প্রয়োজনীয় কাজে পানি মাড়িয়ে দীর্ঘ পথ হেঁটে যেতে হচ্ছে।

সাতকানিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর বলেন, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে উপজেলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক পানিতে তলিয়ে গেছে। কয়েকটি ইউনিয়নের কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তার প্রস্তুতি নেওয়া হয়েছে।

ট্যাগ : জেলার খবর বৃষ্টিপাত চট্টগ্রাম জেলা চট্টগ্রাম বিভাগ পানিবন্দী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

পাহাড়ি ঢলে ডুবল সাতকানিয়া, পানিবন্দী হাজারো মানুষ

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিভিন্ন রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। এতে কয়েকটি ইউনিয়নের কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

বুধবার সরেজমিনে দেখা যায়, উপজেলার বাজালিয়া ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় সাঙ্গু নদের বাঁধ উপচে পানি লোকালয়ে প্রবেশ করছে। একই সঙ্গে ডলু নদের পাড় উপচে সামিয়ারপাড়াসহ আশপাশের এলাকাও প্লাবিত হয়েছে।

বাঁধ উপচে আসা পানিতে বাজালিয়া, কেঁওচিয়া ও ছদাহা ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা ডুবে গেছে। সাতকানিয়া সরকারি কলেজ সড়কের অন্তত তিনটি স্থানে সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। উপজেলা পরিষদ কার্যালয়ের সামনের সড়কেও হাঁটুপানি জমেছে। জলাবদ্ধ হয়ে পড়েছে সাতকানিয়া সরকারি কলেজ ও আদালত প্রাঙ্গণ।

স্থানীয়রা জানান, সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। অনেককে প্রয়োজনীয় কাজে পানি মাড়িয়ে দীর্ঘ পথ হেঁটে যেতে হচ্ছে।

সাতকানিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর বলেন, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে উপজেলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক পানিতে তলিয়ে গেছে। কয়েকটি ইউনিয়নের কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তার প্রস্তুতি নেওয়া হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ