ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঢামেকের ৮০ বছর পূর্তিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী

ফাইল ছবি
ফলো করুন

ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ৮০ বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে আগামী শনিবার প্রতিষ্ঠানটি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পরিদর্শনকালে তিনি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় দুটি ছাত্রী হোস্টেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়া বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী এবং ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমানও উপস্থিত থাকবেন।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। চলছে নানা প্রস্তুতি। বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা এই সফরকে ডিএমসিয়ানদের মিলনমেলা হিসেবে দেখছেন।

তাদের মতে, প্রধানমন্ত্রীর আগমন ঢাকা মেডিকেল পরিবারের জন্য আনন্দের। এই সফরের মাধ্যমে প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলেও তারা আশা করছেন।

শিক্ষার্থীরা বলছেন, দেশের অন্যতম ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠান নানা সংকটের মধ্যেও চিকিৎসা শিক্ষা, সেবা ও জাতীয় দুর্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। প্রধানমন্ত্রীর সফর শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক, নার্স ও কর্মকর্তাদের আরও অনুপ্রাণিত করবে।

ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, ঢাকা মেডিকেল কলেজ দেশের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানগুলোর একটি। স্বাধীনতা যুদ্ধ, নব্বইয়ের গণঅভ্যুত্থান এবং জুলাই গণঅভ্যুত্থানসহ বিভিন্ন জাতীয় ঘটনায় এ প্রতিষ্ঠানের অবদান স্মরণীয়।

তিনি বলেন, ঢাকা মেডিকেলের অবকাঠামোগত উন্নয়নে অতীতেও নানা উদ্যোগ নেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর ক্যাম্পাসে আগমন তাদের জন্য আবেগঘন ও আনন্দের।

ঢামেক শাখা ছাত্রদলের সাবেক সভাপতি এবং জাতীয়তাবাদী যুবদলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. বেলাল হোসেন নাজিম বলেন, ঢাকা মেডিকেলে প্রধানমন্ত্রীর আগমন শিক্ষার্থী, শিক্ষক, চিকিৎসক, নার্স ও কর্মকর্তাদের আরও উৎসাহিত করবে।

ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক এবং কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. মাহমুদুর রহমান নোমান বলেন, ১১ জুলাই প্রধানমন্ত্রীর আগমন ডিএমসিয়ানদের জন্য গৌরব, আবেগ ও নতুন আশার বার্তা নিয়ে আসবে। এই আয়োজন প্রতিষ্ঠানের ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরবে বলে তিনি মনে করেন।

ঢামেক শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ডা. বাদশা বলেন, ঢাকা মেডিকেল কলেজ শুধু দেশের বড় চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানই নয়, জাতীয় সংকট, দুর্যোগ ও মানবিক বিপর্যয়ে মানুষের আস্থার প্রতীক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে ঢাকা মেডিকেলের চিকিৎসা, শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়ন আরও গতিশীল হবে।

এমবিবিএস পঞ্চম বর্ষের শিক্ষার্থী মো. সাকিবুল হাসান বলেন, নিজ ক্যাম্পাসে প্রধানমন্ত্রীকে পেয়ে শিক্ষার্থীরা আনন্দিত। স্বাস্থ্যখাতের বিভিন্ন সমস্যা ও উন্নয়নসংক্রান্ত বিষয় সরাসরি তুলে ধরার সুযোগ তৈরি হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

ট্যাগ : বাংলাদেশ প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মেডিকেল কলেজ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

ঢামেকের ৮০ বছর পূর্তিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ৮০ বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে আগামী শনিবার প্রতিষ্ঠানটি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পরিদর্শনকালে তিনি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় দুটি ছাত্রী হোস্টেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়া বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী এবং ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমানও উপস্থিত থাকবেন।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। চলছে নানা প্রস্তুতি। বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা এই সফরকে ডিএমসিয়ানদের মিলনমেলা হিসেবে দেখছেন।

তাদের মতে, প্রধানমন্ত্রীর আগমন ঢাকা মেডিকেল পরিবারের জন্য আনন্দের। এই সফরের মাধ্যমে প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলেও তারা আশা করছেন।

শিক্ষার্থীরা বলছেন, দেশের অন্যতম ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠান নানা সংকটের মধ্যেও চিকিৎসা শিক্ষা, সেবা ও জাতীয় দুর্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। প্রধানমন্ত্রীর সফর শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক, নার্স ও কর্মকর্তাদের আরও অনুপ্রাণিত করবে।

ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, ঢাকা মেডিকেল কলেজ দেশের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানগুলোর একটি। স্বাধীনতা যুদ্ধ, নব্বইয়ের গণঅভ্যুত্থান এবং জুলাই গণঅভ্যুত্থানসহ বিভিন্ন জাতীয় ঘটনায় এ প্রতিষ্ঠানের অবদান স্মরণীয়।

তিনি বলেন, ঢাকা মেডিকেলের অবকাঠামোগত উন্নয়নে অতীতেও নানা উদ্যোগ নেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর ক্যাম্পাসে আগমন তাদের জন্য আবেগঘন ও আনন্দের।

ঢামেক শাখা ছাত্রদলের সাবেক সভাপতি এবং জাতীয়তাবাদী যুবদলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. বেলাল হোসেন নাজিম বলেন, ঢাকা মেডিকেলে প্রধানমন্ত্রীর আগমন শিক্ষার্থী, শিক্ষক, চিকিৎসক, নার্স ও কর্মকর্তাদের আরও উৎসাহিত করবে।

ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক এবং কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. মাহমুদুর রহমান নোমান বলেন, ১১ জুলাই প্রধানমন্ত্রীর আগমন ডিএমসিয়ানদের জন্য গৌরব, আবেগ ও নতুন আশার বার্তা নিয়ে আসবে। এই আয়োজন প্রতিষ্ঠানের ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরবে বলে তিনি মনে করেন।

ঢামেক শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ডা. বাদশা বলেন, ঢাকা মেডিকেল কলেজ শুধু দেশের বড় চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানই নয়, জাতীয় সংকট, দুর্যোগ ও মানবিক বিপর্যয়ে মানুষের আস্থার প্রতীক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে ঢাকা মেডিকেলের চিকিৎসা, শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়ন আরও গতিশীল হবে।

এমবিবিএস পঞ্চম বর্ষের শিক্ষার্থী মো. সাকিবুল হাসান বলেন, নিজ ক্যাম্পাসে প্রধানমন্ত্রীকে পেয়ে শিক্ষার্থীরা আনন্দিত। স্বাস্থ্যখাতের বিভিন্ন সমস্যা ও উন্নয়নসংক্রান্ত বিষয় সরাসরি তুলে ধরার সুযোগ তৈরি হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ