ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিশ্বকাপ নিয়ে ফেসবুক মন্তব্যে বগুড়ায় সংঘর্ষ, আহত দুই

ছবি : সংগৃহিত
ফলো করুন

বিশ্বকাপ ফুটবল ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট ও পাল্টা মন্তব্যকে কেন্দ্র করে বগুড়ার শিবগঞ্জে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক এইচএসসি পরীক্ষার্থীসহ দুই যুবক আহত হয়েছেন।

শিবগঞ্জ থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পৌর এলাকার সন্ন্যাসী ধোন্দাকোলা গ্রামের জয় কুমার ও তার চাচাতো ভাই বিশাল কুমার আর্জেন্টিনা দলের সমর্থক। একই গ্রামের শ্রী তন্ময় ও শ্রী স্বপন মোহন্ত ব্রাজিল দলের সমর্থক।

বিশ্বকাপ ফুটবল নিয়ে ফেসবুকে দেওয়া পোস্ট ও মন্তব্যকে কেন্দ্র করে কয়েক দিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এর জেরে গত ৬ জুলাই রাত প্রায় ৮টার দিকে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে জয় কুমার ও বিশাল কুমার আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আহত জয় কুমারের বাবা রমেন্দ্রনাথ মণ্ডল অভিযোগ করেন, ফুটবল নিয়ে ফেসবুক পোস্টের জেরে প্রতিপক্ষ মোবাইল ফোনে ডেকে নিয়ে তার ছেলে ও ভাতিজার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাদের গুরুতর আহত করা হয় বলেও তিনি দাবি করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ : ফুটবল বিশ্বকাপ ২০২৬ বগুড়া ফেসবুক পোস্ট

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

বিশ্বকাপ নিয়ে ফেসবুক মন্তব্যে বগুড়ায় সংঘর্ষ, আহত দুই

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

বিশ্বকাপ ফুটবল ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট ও পাল্টা মন্তব্যকে কেন্দ্র করে বগুড়ার শিবগঞ্জে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক এইচএসসি পরীক্ষার্থীসহ দুই যুবক আহত হয়েছেন।

শিবগঞ্জ থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পৌর এলাকার সন্ন্যাসী ধোন্দাকোলা গ্রামের জয় কুমার ও তার চাচাতো ভাই বিশাল কুমার আর্জেন্টিনা দলের সমর্থক। একই গ্রামের শ্রী তন্ময় ও শ্রী স্বপন মোহন্ত ব্রাজিল দলের সমর্থক।

বিশ্বকাপ ফুটবল নিয়ে ফেসবুকে দেওয়া পোস্ট ও মন্তব্যকে কেন্দ্র করে কয়েক দিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এর জেরে গত ৬ জুলাই রাত প্রায় ৮টার দিকে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে জয় কুমার ও বিশাল কুমার আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আহত জয় কুমারের বাবা রমেন্দ্রনাথ মণ্ডল অভিযোগ করেন, ফুটবল নিয়ে ফেসবুক পোস্টের জেরে প্রতিপক্ষ মোবাইল ফোনে ডেকে নিয়ে তার ছেলে ও ভাতিজার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাদের গুরুতর আহত করা হয় বলেও তিনি দাবি করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ