ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শ্রীলঙ্কায় বডি স্ক্যানার-সিসিটিভি ভেঙে পালানোর চেষ্টা বন্দিদের

ছবি : সংগৃহিত
ফলো করুন

শ্রীলঙ্কার নেগোম্বো শহরের একটি কারাগারে সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ৩৮ জন। দেশটির প্রশাসন জানিয়েছে, সংঘর্ষের সময় কয়েকজন বন্দি কারাগারের নিরাপত্তা সরঞ্জাম ধ্বংস করে পালানোর চেষ্টা করেছিল।

প্রশাসনের তথ্য অনুযায়ী, বন্দিরা কয়েক কোটি টাকার বডি স্ক্যানার ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে। পরে পালানোর চেষ্টা করা বন্দিদের আবার আটক করা হয়।

এর আগে রোববার উপকূলীয় শহর নেগোম্বোর একটি কারাগারে দীর্ঘমেয়াদি সাজাপ্রাপ্ত বন্দিদের সঙ্গে সাময়িক বন্দিদের সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে বন্দিরা কারারক্ষীদের ওপরও চড়াও হয়।

দুই দিন ধরে চলা সহিংসতায় কারাগারের ভেতরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ ফোর্স মোতায়েন করা হয়।

আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গত কয়েক বছরের মধ্যে শ্রীলঙ্কার কারাগারে এটি অন্যতম ভয়াবহ সহিংসতার ঘটনা।

ঘটনার কারণ, নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি এবং বন্দিদের পালানোর চেষ্টার বিষয়ে তদন্ত চলছে।

সূত্র: বিবিসি

ট্যাগ : কারাগার শ্রীলঙ্কা সিসিটিভি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

শ্রীলঙ্কায় বডি স্ক্যানার-সিসিটিভি ভেঙে পালানোর চেষ্টা বন্দিদের

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

শ্রীলঙ্কার নেগোম্বো শহরের একটি কারাগারে সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ৩৮ জন। দেশটির প্রশাসন জানিয়েছে, সংঘর্ষের সময় কয়েকজন বন্দি কারাগারের নিরাপত্তা সরঞ্জাম ধ্বংস করে পালানোর চেষ্টা করেছিল।

প্রশাসনের তথ্য অনুযায়ী, বন্দিরা কয়েক কোটি টাকার বডি স্ক্যানার ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে। পরে পালানোর চেষ্টা করা বন্দিদের আবার আটক করা হয়।

এর আগে রোববার উপকূলীয় শহর নেগোম্বোর একটি কারাগারে দীর্ঘমেয়াদি সাজাপ্রাপ্ত বন্দিদের সঙ্গে সাময়িক বন্দিদের সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে বন্দিরা কারারক্ষীদের ওপরও চড়াও হয়।

দুই দিন ধরে চলা সহিংসতায় কারাগারের ভেতরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ ফোর্স মোতায়েন করা হয়।

আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গত কয়েক বছরের মধ্যে শ্রীলঙ্কার কারাগারে এটি অন্যতম ভয়াবহ সহিংসতার ঘটনা।

ঘটনার কারণ, নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি এবং বন্দিদের পালানোর চেষ্টার বিষয়ে তদন্ত চলছে।

সূত্র: বিবিসি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ