ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ছয় দিনের বিরতি শেষে ফের শুরু সংসদ অধিবেশন

ছবি: সংগৃহীত
ফলো করুন

ছয় দিনের বিরতির পর মঙ্গলবার (৭ জুলাই) পুনরায় শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচালিত হচ্ছে। বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অধিবেশনের কার্যক্রম শুরু হয়।

এর আগে গত ৩০ জুন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পাস হওয়ার পর অধিবেশন সাময়িকভাবে মুলতবি করা হয়েছিল। চলমান অধিবেশনে জাতীয় বাজেটের পাশাপাশি অর্থবিল এবং কয়েকটি গুরুত্বপূর্ণ বিলও সংসদের অনুমোদন লাভ করেছে।

গত ১১ জুন সংসদে নতুন অর্থবছরের বাজেট উপস্থাপনের পর সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা বাজেটের বিভিন্ন দিক নিয়ে দীর্ঘ আলোচনা করেন। এ সময় তারা দেশের অর্থনীতি, মূল্যস্ফীতি, কর্মসংস্থান, নির্বাচন ব্যবস্থা, আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।

সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, চলমান অধিবেশনে আইন প্রণয়ন, বাজেট বাস্তবায়ন এবং বিভিন্ন জাতীয় বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে।

ট্যাগ : জাতীয় সংসদ বাজেট ২০২৬-২৭ বাজেট অধিবেশন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

ছয় দিনের বিরতি শেষে ফের শুরু সংসদ অধিবেশন

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

ছয় দিনের বিরতির পর মঙ্গলবার (৭ জুলাই) পুনরায় শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচালিত হচ্ছে। বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অধিবেশনের কার্যক্রম শুরু হয়।

এর আগে গত ৩০ জুন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পাস হওয়ার পর অধিবেশন সাময়িকভাবে মুলতবি করা হয়েছিল। চলমান অধিবেশনে জাতীয় বাজেটের পাশাপাশি অর্থবিল এবং কয়েকটি গুরুত্বপূর্ণ বিলও সংসদের অনুমোদন লাভ করেছে।

গত ১১ জুন সংসদে নতুন অর্থবছরের বাজেট উপস্থাপনের পর সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা বাজেটের বিভিন্ন দিক নিয়ে দীর্ঘ আলোচনা করেন। এ সময় তারা দেশের অর্থনীতি, মূল্যস্ফীতি, কর্মসংস্থান, নির্বাচন ব্যবস্থা, আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।

সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, চলমান অধিবেশনে আইন প্রণয়ন, বাজেট বাস্তবায়ন এবং বিভিন্ন জাতীয় বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ