ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইরানকে ১ বিলিয়ন ডলার ঋণ দেওয়ার প্রস্তুতি চূড়ান্ত রাশিয়ার

সংগৃহীত ছবি
ফলো করুন

ইরানকে এক বিলিয়ন ডলার ঋণ সহায়তা প্রদানের প্রক্রিয়া চূড়ান্ত করেছে রাশিয়া। তেহরান নির্দিষ্ট ব্যাংক হিসাবের তথ্য সরবরাহ করলেই এই অর্থ হস্তান্তর করা হবে বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি।

তবে অর্থ হস্তান্তরের প্রক্রিয়া প্রস্তুত থাকলেও এই ঋণ কীভাবে ও কোন খাতে ব্যয় করা হবে, তা নিয়ে ইরান সরকারের অভ্যন্তরীণ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, এটি রাশিয়ার পরিকল্পিত মোট ২০ বিলিয়ন ডলার ঋণের প্রথম কিস্তি। ইরানের পরিকল্পনা ও বাজেট সংস্থা এ অর্থ দিয়ে যানবাহন আমদানির পক্ষে মত দিয়েছে। অন্যদিকে তেল মন্ত্রণালয় তেলশিল্পের আধুনিক সরঞ্জাম কেনা এবং কৃষি মন্ত্রণালয় জরুরি খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে এ তহবিল ব্যবহারের দাবি জানিয়েছে। অর্থ বরাদ্দের খাত চূড়ান্ত না হওয়ায় মস্কোকে এখনো ব্যাংক হিসাবের তথ্য দেয়নি তেহরান।

পশ্চিমা নিষেধাজ্ঞা ও মার্কিন অর্থনৈতিক চাপের মুখে মস্কো ও তেহরান দ্বিপক্ষীয় বাণিজ্যে নিজস্ব মুদ্রার ব্যবহার বাড়িয়ে ডলারের ওপর নির্ভরতা কমানোর উদ্যোগ নিয়েছে। গত জুনে দুই দেশের ব্যাংকিং সহযোগিতা বৃদ্ধির অংশ হিসেবে রুবলভিত্তিক বাণিজ্য বোর্ড প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানায় ইরান। সে সময় জানানো হয়, বার্ষিক ৬ শতাংশ সুদে ইরানকে ২০ বিলিয়ন ডলার পর্যন্ত রুবলভিত্তিক ঋণ দিতে পারে মস্কো। মার্কিন ট্রেজারি বিভাগ সম্প্রতি রাশিয়ার ভিটিবি ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে তেহরানের সঙ্গে আর্থিক লেনদেন বাধাগ্রস্ত করার চেষ্টা করলেও দুই দেশ অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে অনড় রয়েছে।

সূত্র: ফার্স নিউজ এজেন্সি 

ট্যাগ : ইরান রাশিয়া সম্পর্ক রুশ ঋণ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

ইরানকে ১ বিলিয়ন ডলার ঋণ দেওয়ার প্রস্তুতি চূড়ান্ত রাশিয়ার

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

ইরানকে এক বিলিয়ন ডলার ঋণ সহায়তা প্রদানের প্রক্রিয়া চূড়ান্ত করেছে রাশিয়া। তেহরান নির্দিষ্ট ব্যাংক হিসাবের তথ্য সরবরাহ করলেই এই অর্থ হস্তান্তর করা হবে বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি।

তবে অর্থ হস্তান্তরের প্রক্রিয়া প্রস্তুত থাকলেও এই ঋণ কীভাবে ও কোন খাতে ব্যয় করা হবে, তা নিয়ে ইরান সরকারের অভ্যন্তরীণ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, এটি রাশিয়ার পরিকল্পিত মোট ২০ বিলিয়ন ডলার ঋণের প্রথম কিস্তি। ইরানের পরিকল্পনা ও বাজেট সংস্থা এ অর্থ দিয়ে যানবাহন আমদানির পক্ষে মত দিয়েছে। অন্যদিকে তেল মন্ত্রণালয় তেলশিল্পের আধুনিক সরঞ্জাম কেনা এবং কৃষি মন্ত্রণালয় জরুরি খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে এ তহবিল ব্যবহারের দাবি জানিয়েছে। অর্থ বরাদ্দের খাত চূড়ান্ত না হওয়ায় মস্কোকে এখনো ব্যাংক হিসাবের তথ্য দেয়নি তেহরান।

পশ্চিমা নিষেধাজ্ঞা ও মার্কিন অর্থনৈতিক চাপের মুখে মস্কো ও তেহরান দ্বিপক্ষীয় বাণিজ্যে নিজস্ব মুদ্রার ব্যবহার বাড়িয়ে ডলারের ওপর নির্ভরতা কমানোর উদ্যোগ নিয়েছে। গত জুনে দুই দেশের ব্যাংকিং সহযোগিতা বৃদ্ধির অংশ হিসেবে রুবলভিত্তিক বাণিজ্য বোর্ড প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানায় ইরান। সে সময় জানানো হয়, বার্ষিক ৬ শতাংশ সুদে ইরানকে ২০ বিলিয়ন ডলার পর্যন্ত রুবলভিত্তিক ঋণ দিতে পারে মস্কো। মার্কিন ট্রেজারি বিভাগ সম্প্রতি রাশিয়ার ভিটিবি ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে তেহরানের সঙ্গে আর্থিক লেনদেন বাধাগ্রস্ত করার চেষ্টা করলেও দুই দেশ অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে অনড় রয়েছে।

সূত্র: ফার্স নিউজ এজেন্সি 

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ