ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আগামী জানুয়ারির মধ্যে ইবতেদায়ী মাদ্রাসা সরকারীকরণের উদ্যোগ

সংগৃহীত ছবি
ফলো করুন

আলিয়া ধারার মাদ্রাসা শিক্ষাকে আরও গতিশীল ও পুনরুজ্জীবিত করতে সরকার বিশেষ বিসিএস চালুর পরিকল্পনা করছে বলে জানিয়েছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান। একই সঙ্গে আগামী জানুয়ারি মাসের মধ্যে দেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো সরকারীকরণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত অধিভুক্ত মাদ্রাসার শিক্ষকদের দক্ষ মাস্টার ট্রেইনার বাছাই ও দক্ষতা উন্নয়ন বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপাচার্য জানান, বিশেষ বিসিএসের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সরকার দ্রুততম সময়ের মধ্যে দেশের আলিয়া মাদ্রাসাগুলোর বিস্তারিত তথ্য প্রেরণের নির্দেশনা দিয়েছে।

ড. আবু জাফর খান আরও উল্লেখ করেন, মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী ও কর্মমুখী করতে দেশের আটটি বিভাগে আটটি শিক্ষক প্রশিক্ষণ সেন্টার গড়ে তোলা হবে। সব পর্যায়ের শিক্ষককে আধুনিক প্রশিক্ষণের আওতায় এনে মানসম্মত শিক্ষা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে এ পরিকল্পনা সাজানো হয়েছে। তিনি মাদ্রাসাগুলোর পরিচালনা পর্ষদের সহায়তায় প্রতি শনিবার শিক্ষকদের জন্য ইন-হাউজ প্রশিক্ষণ চালুর আহ্বান জানান।

অনুষ্ঠানে সারাদেশ থেকে বাছাই করা ৩০ জন মাদ্রাসা শিক্ষকের হাতে প্রশিক্ষণ সনদ তুলে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পর্যায়ক্রমে আরও শতাধিক মাস্টার ট্রেইনার তৈরি করা হবে, যারা পরবর্তীতে দেশজুড়ে মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ প্রদান করবেন।

ট্যাগ : ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আলিয়া মাদ্রাসা বিশেষ বিসিএস

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

আগামী জানুয়ারির মধ্যে ইবতেদায়ী মাদ্রাসা সরকারীকরণের উদ্যোগ

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

আলিয়া ধারার মাদ্রাসা শিক্ষাকে আরও গতিশীল ও পুনরুজ্জীবিত করতে সরকার বিশেষ বিসিএস চালুর পরিকল্পনা করছে বলে জানিয়েছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান। একই সঙ্গে আগামী জানুয়ারি মাসের মধ্যে দেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো সরকারীকরণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত অধিভুক্ত মাদ্রাসার শিক্ষকদের দক্ষ মাস্টার ট্রেইনার বাছাই ও দক্ষতা উন্নয়ন বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপাচার্য জানান, বিশেষ বিসিএসের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সরকার দ্রুততম সময়ের মধ্যে দেশের আলিয়া মাদ্রাসাগুলোর বিস্তারিত তথ্য প্রেরণের নির্দেশনা দিয়েছে।

ড. আবু জাফর খান আরও উল্লেখ করেন, মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী ও কর্মমুখী করতে দেশের আটটি বিভাগে আটটি শিক্ষক প্রশিক্ষণ সেন্টার গড়ে তোলা হবে। সব পর্যায়ের শিক্ষককে আধুনিক প্রশিক্ষণের আওতায় এনে মানসম্মত শিক্ষা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে এ পরিকল্পনা সাজানো হয়েছে। তিনি মাদ্রাসাগুলোর পরিচালনা পর্ষদের সহায়তায় প্রতি শনিবার শিক্ষকদের জন্য ইন-হাউজ প্রশিক্ষণ চালুর আহ্বান জানান।

অনুষ্ঠানে সারাদেশ থেকে বাছাই করা ৩০ জন মাদ্রাসা শিক্ষকের হাতে প্রশিক্ষণ সনদ তুলে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পর্যায়ক্রমে আরও শতাধিক মাস্টার ট্রেইনার তৈরি করা হবে, যারা পরবর্তীতে দেশজুড়ে মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ প্রদান করবেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ