ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে চলতি অর্থবছরই ২২ জেলায় ‘শিশু স্বর্গ’

ছবি : সংগৃহীত
ফলো করুন

দেশে সেরিব্রাল পালসিতে আক্রান্ত প্রায় সাড়ে তিন লাখ শিশুর সমন্বিত চিকিৎসা, সঠিক পরিচর্যা ও পুনর্বাসন নিশ্চিত করতে চলতি অর্থবছরেই সরকারি উদ্যোগে ২২টি জেলায় ‘শিশু স্বর্গ’ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে (নিনস) বিশ্ব সেরিব্রাল পালসি দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, সাম্প্রতিক গবেষণার তথ্য অনুযায়ী দেশে অন্তত সাড়ে তিন লাখ শিশু সেরিব্রাল পালসি সমস্যায় ভুগছে। অথচ শীর্ষ চিকিৎসাকেন্দ্র নিনসের বহির্বিভাগে গত এক বছরে সেবা পেয়েছে মাত্র ৩ হাজার ৩০০ শিশু। সচেতনতার অভাব, পারিবারিক সীমাবদ্ধতা ও সামাজিক লোকলজ্জার কারণে বিপুলসংখ্যক আক্রান্ত শিশু আজও ঘরে বন্দি অবস্থায় দিন কাটাচ্ছে। রাষ্ট্র হিসেবে তাদের অধিকার ও মানবিক মর্যাদা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় স্বাস্থ্য খাত সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে। এরই অংশ হিসেবে আক্রান্ত শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় ‘শিশু স্বর্গ’ প্রতিষ্ঠার কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। এছাড়া রাজধানীর কড়াইল বস্তিতে পাইলট প্রকল্পের মাধ্যমে ইতোমধ্যে শনাক্ত হওয়া প্রায় ৩০০ বিশেষ শিশুকে নিয়মিত চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। প্রত্যন্ত অঞ্চলে দ্রুত সেবা নিশ্চিতে প্রাথমিক পর্যায়েই রোগ শনাক্তকরণের ওপর জোর দিয়ে স্বাস্থ্যকর্মীদের সম্মিলিতভাবে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান জানান তিনি।

ট্যাগ : সেরিব্রাল পালসি দিবস শিশু স্বর্গ প্রকল্প

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে চলতি অর্থবছরই ২২ জেলায় ‘শিশু স্বর্গ’

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

দেশে সেরিব্রাল পালসিতে আক্রান্ত প্রায় সাড়ে তিন লাখ শিশুর সমন্বিত চিকিৎসা, সঠিক পরিচর্যা ও পুনর্বাসন নিশ্চিত করতে চলতি অর্থবছরেই সরকারি উদ্যোগে ২২টি জেলায় ‘শিশু স্বর্গ’ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে (নিনস) বিশ্ব সেরিব্রাল পালসি দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, সাম্প্রতিক গবেষণার তথ্য অনুযায়ী দেশে অন্তত সাড়ে তিন লাখ শিশু সেরিব্রাল পালসি সমস্যায় ভুগছে। অথচ শীর্ষ চিকিৎসাকেন্দ্র নিনসের বহির্বিভাগে গত এক বছরে সেবা পেয়েছে মাত্র ৩ হাজার ৩০০ শিশু। সচেতনতার অভাব, পারিবারিক সীমাবদ্ধতা ও সামাজিক লোকলজ্জার কারণে বিপুলসংখ্যক আক্রান্ত শিশু আজও ঘরে বন্দি অবস্থায় দিন কাটাচ্ছে। রাষ্ট্র হিসেবে তাদের অধিকার ও মানবিক মর্যাদা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় স্বাস্থ্য খাত সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে। এরই অংশ হিসেবে আক্রান্ত শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় ‘শিশু স্বর্গ’ প্রতিষ্ঠার কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। এছাড়া রাজধানীর কড়াইল বস্তিতে পাইলট প্রকল্পের মাধ্যমে ইতোমধ্যে শনাক্ত হওয়া প্রায় ৩০০ বিশেষ শিশুকে নিয়মিত চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। প্রত্যন্ত অঞ্চলে দ্রুত সেবা নিশ্চিতে প্রাথমিক পর্যায়েই রোগ শনাক্তকরণের ওপর জোর দিয়ে স্বাস্থ্যকর্মীদের সম্মিলিতভাবে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান জানান তিনি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ