ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন দীনেশ ত্রিবেদী

ছবি : সংগৃহীত
ফলো করুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

গতকাল মঙ্গলবার দুপুরে নয়াদিল্লিতে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, প্রতিবেশী দুই দেশের সম্পর্কের বিভিন্ন বিষয়ের পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের বিষয়ে ঢাকার বর্তমান অবস্থান নিয়ে নরেন্দ্র মোদি ও দীনেশ ত্রিবেদীর মধ্যে আলোচনা হয়েছে।

.গত সোমবার রাতে ঢাকা থেকে নয়াদিল্লি পৌঁছে পরদিন মঙ্গলবার দুপুরে নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন দীনেশ ত্রিবেদী।

এ ছাড়া ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির সঙ্গে দেখা করেছেন ঢাকায় দেশটির হাইকমিশনার। আগামী বৃহস্পতিবার দীনেশ ত্রিবেদীর ঢাকায় ফেরার কথা রয়েছে বলে ঢাকার কূটনৈতিক সূত্র জানিয়েছে।

গত আগস্টে নয়াদিল্লি গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছিলেন দীনেশ ত্রিবেদী। সেবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছিলেন।

তবে এবারের আলোচনা নিয়ে ভারতের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

.ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী গতকাল দেশটির সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গেও বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সহযোগিতা ও প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।

গতকাল ভারতীয় সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। বৈঠকে ভারত-বাংলাদেশের দ্বিপক্ষীয় সহযোগিতা ও প্রতিরক্ষা সম্পর্ক শক্তিশালী করার বিভিন্ন পদক্ষেপের ওপর গুরুত্ব দেওয়া হয়।

ট্যাগ : বাংলাদেশ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন দীনেশ ত্রিবেদী

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

গতকাল মঙ্গলবার দুপুরে নয়াদিল্লিতে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, প্রতিবেশী দুই দেশের সম্পর্কের বিভিন্ন বিষয়ের পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের বিষয়ে ঢাকার বর্তমান অবস্থান নিয়ে নরেন্দ্র মোদি ও দীনেশ ত্রিবেদীর মধ্যে আলোচনা হয়েছে।

.গত সোমবার রাতে ঢাকা থেকে নয়াদিল্লি পৌঁছে পরদিন মঙ্গলবার দুপুরে নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন দীনেশ ত্রিবেদী।

এ ছাড়া ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির সঙ্গে দেখা করেছেন ঢাকায় দেশটির হাইকমিশনার। আগামী বৃহস্পতিবার দীনেশ ত্রিবেদীর ঢাকায় ফেরার কথা রয়েছে বলে ঢাকার কূটনৈতিক সূত্র জানিয়েছে।

গত আগস্টে নয়াদিল্লি গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছিলেন দীনেশ ত্রিবেদী। সেবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছিলেন।

তবে এবারের আলোচনা নিয়ে ভারতের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

.ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী গতকাল দেশটির সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গেও বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সহযোগিতা ও প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।

গতকাল ভারতীয় সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। বৈঠকে ভারত-বাংলাদেশের দ্বিপক্ষীয় সহযোগিতা ও প্রতিরক্ষা সম্পর্ক শক্তিশালী করার বিভিন্ন পদক্ষেপের ওপর গুরুত্ব দেওয়া হয়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ