ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সেতু রক্ষায় সুরক্ষা জাল বসাচ্ছে ইউক্রেন: এএফপির পর্যবেক্ষণ

ছবি : সংগৃহীত
ফলো করুন

রাশিয়ার ধারাবাহিক ড্রোন হামলা থেকে রাজধানীর যোগাযোগব্যবস্থা রক্ষা করতে অভিনব পদক্ষেপ নিয়েছে ইউক্রেন। রাজধানী কিয়েভের প্রধান সেতুগুলোকে ছোট আকারের বিস্ফোরকবাহী ড্রোন থেকে সুরক্ষিত রাখতে প্রথমবারের মতো বড় আকারের সুরক্ষা জাল (অ্যান্টি-ড্রোন নেট) বসানোর কাজ শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৬ অক্টোবর) আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির প্রতিনিধিরা কিয়েভের অন্যতম গুরুত্বপূর্ণ ‘নর্থ ব্রিজ’-এ সুরক্ষা জাল টানানোর বিষয়টি প্রত্যক্ষ করেন। সাম্প্রতিক রুশ ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া সেতুগুলোর মধ্যে এটি অন্যতম। ইউক্রেনের পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের যুদ্ধক্ষেত্রে ফ্রন্টলাইনের যান চলাচলের পথ রক্ষায় ব্যবহৃত এই প্রতিরক্ষা কৌশল এবারই প্রথম দেশের রাজধানীতে প্রয়োগ করা হলো।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রুশ আগ্রাসন শুরুর পর থেকেই কিয়েভের আটটি প্রধান সড়ক ও রেলসেতু চরম ঝুঁকিতে ছিল। গত সপ্তাহে শুরু হওয়া টানা ড্রোন হামলার জেরে বারবার সেতুগুলোতে যান চলাচল বন্ধ রাখতে বাধ্য হয় প্রশাসন, যার ফলে প্রায় ৩০ লাখ বাসিন্দার এই শহরে তীব্র ট্রাফিক বিশৃঙ্খলা দেখা দেয়।

সংঘাত পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা এসিএলইডি (ACLED)-এর তথ্য অনুযায়ী, কিয়েভ বর্তমানে ২০২২ সালের মার্চের পর সবচেয়ে তীব্র রুশ বিমান হামলার মুখে পড়েছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কো সতর্কবার্তা দিয়ে আগেই জানিয়েছিলেন যে, রুশ বাহিনী ইচ্ছাকৃতভাবে সেতু ও জ্বালানি অবকাঠামো ধ্বংস করে রাজধানীকে অচল করতে চাইছে, যার কারণে শহরটিকে পূর্ণাঙ্গ যুদ্ধকালীন প্রস্তুতির আওতায় নেওয়া হচ্ছে।

সূত্র: এএফপি

ট্যাগ : রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কিয়েভ সেতু

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

সেতু রক্ষায় সুরক্ষা জাল বসাচ্ছে ইউক্রেন: এএফপির পর্যবেক্ষণ

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

রাশিয়ার ধারাবাহিক ড্রোন হামলা থেকে রাজধানীর যোগাযোগব্যবস্থা রক্ষা করতে অভিনব পদক্ষেপ নিয়েছে ইউক্রেন। রাজধানী কিয়েভের প্রধান সেতুগুলোকে ছোট আকারের বিস্ফোরকবাহী ড্রোন থেকে সুরক্ষিত রাখতে প্রথমবারের মতো বড় আকারের সুরক্ষা জাল (অ্যান্টি-ড্রোন নেট) বসানোর কাজ শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৬ অক্টোবর) আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির প্রতিনিধিরা কিয়েভের অন্যতম গুরুত্বপূর্ণ ‘নর্থ ব্রিজ’-এ সুরক্ষা জাল টানানোর বিষয়টি প্রত্যক্ষ করেন। সাম্প্রতিক রুশ ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া সেতুগুলোর মধ্যে এটি অন্যতম। ইউক্রেনের পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের যুদ্ধক্ষেত্রে ফ্রন্টলাইনের যান চলাচলের পথ রক্ষায় ব্যবহৃত এই প্রতিরক্ষা কৌশল এবারই প্রথম দেশের রাজধানীতে প্রয়োগ করা হলো।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রুশ আগ্রাসন শুরুর পর থেকেই কিয়েভের আটটি প্রধান সড়ক ও রেলসেতু চরম ঝুঁকিতে ছিল। গত সপ্তাহে শুরু হওয়া টানা ড্রোন হামলার জেরে বারবার সেতুগুলোতে যান চলাচল বন্ধ রাখতে বাধ্য হয় প্রশাসন, যার ফলে প্রায় ৩০ লাখ বাসিন্দার এই শহরে তীব্র ট্রাফিক বিশৃঙ্খলা দেখা দেয়।

সংঘাত পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা এসিএলইডি (ACLED)-এর তথ্য অনুযায়ী, কিয়েভ বর্তমানে ২০২২ সালের মার্চের পর সবচেয়ে তীব্র রুশ বিমান হামলার মুখে পড়েছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কো সতর্কবার্তা দিয়ে আগেই জানিয়েছিলেন যে, রুশ বাহিনী ইচ্ছাকৃতভাবে সেতু ও জ্বালানি অবকাঠামো ধ্বংস করে রাজধানীকে অচল করতে চাইছে, যার কারণে শহরটিকে পূর্ণাঙ্গ যুদ্ধকালীন প্রস্তুতির আওতায় নেওয়া হচ্ছে।

সূত্র: এএফপি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ