ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পুরান ঢাকায় ডিএমপির লালবাগ বিভাগের অভিযানে ৪৬ জন গ্রেফতার

ছবি : সংগৃহীত
ফলো করুন

রাজধানীর পুরান ঢাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগ।

বুধবার (৭ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিগত ২৪ ঘণ্টায় লালবাগ বিভাগের আওতাধীন অপরাধপ্রবণ বিভিন্ন স্থানে সমন্বিত সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সংশ্লিষ্ট থানা পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতারদের মধ্যে কামরাঙ্গীরচর থানা এলাকা থেকে সর্বোচ্চ ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া লালবাগ থানা পুলিশ ৯ জন, কোতোয়ালি থানা পুলিশ ৯ জন, চকবাজার থানা পুলিশ ৫ জন, সূত্রাপুর থানা পুলিশ ৪ জন এবং বংশাল থানা পুলিশ ৪ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তিরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের সবাইকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিতে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ডিএমপি।

ট্যাগ : ডিএমপি অভিযান লালবাগ বিভাগ পুলিশ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

পুরান ঢাকায় ডিএমপির লালবাগ বিভাগের অভিযানে ৪৬ জন গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানীর পুরান ঢাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগ।

বুধবার (৭ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিগত ২৪ ঘণ্টায় লালবাগ বিভাগের আওতাধীন অপরাধপ্রবণ বিভিন্ন স্থানে সমন্বিত সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সংশ্লিষ্ট থানা পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতারদের মধ্যে কামরাঙ্গীরচর থানা এলাকা থেকে সর্বোচ্চ ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া লালবাগ থানা পুলিশ ৯ জন, কোতোয়ালি থানা পুলিশ ৯ জন, চকবাজার থানা পুলিশ ৫ জন, সূত্রাপুর থানা পুলিশ ৪ জন এবং বংশাল থানা পুলিশ ৪ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তিরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের সবাইকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিতে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ডিএমপি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ