ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সাভারের ঘটনায় প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের দাবি গোলাম পরওয়ারের

সংগৃহীত ছবি
ফলো করুন

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ককটেল হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সাভারের তারাপুর ঈদগাহ মাঠে এনসিপির পদযাত্রা-পরবর্তী সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা নিন্দনীয়, উদ্বেগজনক ও ন্যক্কারজনক। এতে কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন এবং চারজন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

গোলাম পরওয়ার বলেন, একটি রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে এ ধরনের হামলা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বহিঃপ্রকাশ। সমাবেশ চলাকালে বিদ্যুৎ চলে যাওয়া এবং পরে ককটেল বিস্ফোরণের ঘটনাকে গুরুত্বের সঙ্গে তদন্তের দাবি জানান তিনি।

বিবৃতিতে তিনি প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এবং অভিযোগ করেন, হামলার পেছনে প্রশাসনের সম্পৃক্ততার যে অভিযোগ উঠেছে, তা নিরপেক্ষভাবে তদন্ত করা উচিত।

তিনি আরও বলেন, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা ও সব রাজনৈতিক দলের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করাই গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম শর্ত। রাজনীতিতে সহিংসতা, বোমাবাজি ও হত্যার রাজনীতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

জামায়াতের সেক্রেটারি জেনারেল রাজনৈতিক পক্ষপাত ছাড়া ঘটনার নিরপেক্ষ তদন্ত, বিদ্যুৎ বিভ্রাটের কারণ উদ্ঘাটন এবং হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

ট্যাগ : জামায়াতে ইসলামী এনসিপি মিয়া গোলাম পরওয়ার

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

সাভারের ঘটনায় প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের দাবি গোলাম পরওয়ারের

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ককটেল হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সাভারের তারাপুর ঈদগাহ মাঠে এনসিপির পদযাত্রা-পরবর্তী সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা নিন্দনীয়, উদ্বেগজনক ও ন্যক্কারজনক। এতে কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন এবং চারজন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

গোলাম পরওয়ার বলেন, একটি রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে এ ধরনের হামলা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বহিঃপ্রকাশ। সমাবেশ চলাকালে বিদ্যুৎ চলে যাওয়া এবং পরে ককটেল বিস্ফোরণের ঘটনাকে গুরুত্বের সঙ্গে তদন্তের দাবি জানান তিনি।

বিবৃতিতে তিনি প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এবং অভিযোগ করেন, হামলার পেছনে প্রশাসনের সম্পৃক্ততার যে অভিযোগ উঠেছে, তা নিরপেক্ষভাবে তদন্ত করা উচিত।

তিনি আরও বলেন, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা ও সব রাজনৈতিক দলের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করাই গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম শর্ত। রাজনীতিতে সহিংসতা, বোমাবাজি ও হত্যার রাজনীতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

জামায়াতের সেক্রেটারি জেনারেল রাজনৈতিক পক্ষপাত ছাড়া ঘটনার নিরপেক্ষ তদন্ত, বিদ্যুৎ বিভ্রাটের কারণ উদ্ঘাটন এবং হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ