ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকান-মার্কেট

ছবি: সংগৃহীত
ফলো করুন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের শপিং মল, মার্কেট ও দোকান খোলার সময় সাময়িকভাবে বাড়ানো হয়েছে। আগামী ২২ অক্টোবর পর্যন্ত এসব ব্যবসাপ্রতিষ্ঠান রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। এ সময় প্রতিষ্ঠানগুলো সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত চালু থাকবে।

সোমবার (৫ অক্টোবর) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে।

বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখার উপসচিব সোনিয়া বিনতে তাবিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।

তবে ২৩ অক্টোবর থেকে এসব প্রতিষ্ঠানের জন্য আগের সময়সূচি কার্যকর হবে। তখন শপিং মল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।

বিদ্যুৎ সাশ্রয় ও ব্যবস্থাপনার অংশ হিসেবে দেশে শপিং মল, মার্কেট ও দোকানপাট পরিচালনার সময়সূচি নির্ধারিত রয়েছে। দুর্গাপূজা উপলক্ষে এবার সাময়িকভাবে সেই সময়সূচিতে পরিবর্তন এনে রাত ১০টা পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকান-মার্কেট

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের শপিং মল, মার্কেট ও দোকান খোলার সময় সাময়িকভাবে বাড়ানো হয়েছে। আগামী ২২ অক্টোবর পর্যন্ত এসব ব্যবসাপ্রতিষ্ঠান রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। এ সময় প্রতিষ্ঠানগুলো সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত চালু থাকবে।

সোমবার (৫ অক্টোবর) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে।

বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখার উপসচিব সোনিয়া বিনতে তাবিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।

তবে ২৩ অক্টোবর থেকে এসব প্রতিষ্ঠানের জন্য আগের সময়সূচি কার্যকর হবে। তখন শপিং মল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।

বিদ্যুৎ সাশ্রয় ও ব্যবস্থাপনার অংশ হিসেবে দেশে শপিং মল, মার্কেট ও দোকানপাট পরিচালনার সময়সূচি নির্ধারিত রয়েছে। দুর্গাপূজা উপলক্ষে এবার সাময়িকভাবে সেই সময়সূচিতে পরিবর্তন এনে রাত ১০টা পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ