ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ

একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ
ছবি: সংগৃহীত
ফলো করুন

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদন করা শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) রাত ৮টার দিকে একাদশ শ্রেণিতে ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে ফল প্রকাশের পাশাপাশি আবেদনকারীদের নিবন্ধিত মোবাইল নম্বরেও খুদে বার্তার মাধ্যমে ফল জানানো হচ্ছে।

দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের এখন ভর্তি-সংক্রান্ত নির্বাচন নিশ্চায়ন করতে হবে। এ জন্য ৮ অক্টোবর রাত ৮টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।

ফল দেখতে একাদশ শ্রেণিতে ভর্তির অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে হোম পেজের ‘ফলাফল’ বাটনে ক্লিক করতে হবে। এরপর রোল নম্বর, শিক্ষা বোর্ড, পাসের বছর ও নিবন্ধন নম্বর দিয়ে নিরাপত্তা যাচাইয়ের কোড লিখে ‘ফলাফল দেখুন’ বাটনে ক্লিক করতে হবে। সেখানে মনোনীত কলেজ ও বিষয় সম্পর্কে তথ্য পাওয়া যাবে।

আবেদনের সময় দেওয়া বায়োমেট্রিক নিবন্ধিত মোবাইল নম্বরেও নির্বাচিত কলেজের তথ্য খুদে বার্তার মাধ্যমে পাঠানো হচ্ছে।

সূচি অনুযায়ী, পছন্দক্রমের ভিত্তিতে দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ৯ অক্টোবর রাত ৮টায়। দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম চলবে ১১ থেকে ১৩ অক্টোবর।

এর আগে গত ১ অক্টোবর ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের অনলাইন আবেদন গ্রহণ শেষ হয়। গত ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে দ্বিতীয় ধাপের আবেদন, ফল প্রকাশ, নির্বাচন নিশ্চায়ন ও ভর্তি কার্যক্রমের সময়সূচি জানানো হয়েছিল।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদন করা শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) রাত ৮টার দিকে একাদশ শ্রেণিতে ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে ফল প্রকাশের পাশাপাশি আবেদনকারীদের নিবন্ধিত মোবাইল নম্বরেও খুদে বার্তার মাধ্যমে ফল জানানো হচ্ছে।

দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের এখন ভর্তি-সংক্রান্ত নির্বাচন নিশ্চায়ন করতে হবে। এ জন্য ৮ অক্টোবর রাত ৮টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।

ফল দেখতে একাদশ শ্রেণিতে ভর্তির অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে হোম পেজের ‘ফলাফল’ বাটনে ক্লিক করতে হবে। এরপর রোল নম্বর, শিক্ষা বোর্ড, পাসের বছর ও নিবন্ধন নম্বর দিয়ে নিরাপত্তা যাচাইয়ের কোড লিখে ‘ফলাফল দেখুন’ বাটনে ক্লিক করতে হবে। সেখানে মনোনীত কলেজ ও বিষয় সম্পর্কে তথ্য পাওয়া যাবে।

আবেদনের সময় দেওয়া বায়োমেট্রিক নিবন্ধিত মোবাইল নম্বরেও নির্বাচিত কলেজের তথ্য খুদে বার্তার মাধ্যমে পাঠানো হচ্ছে।

সূচি অনুযায়ী, পছন্দক্রমের ভিত্তিতে দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ৯ অক্টোবর রাত ৮টায়। দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম চলবে ১১ থেকে ১৩ অক্টোবর।

এর আগে গত ১ অক্টোবর ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের অনলাইন আবেদন গ্রহণ শেষ হয়। গত ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে দ্বিতীয় ধাপের আবেদন, ফল প্রকাশ, নির্বাচন নিশ্চায়ন ও ভর্তি কার্যক্রমের সময়সূচি জানানো হয়েছিল।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ