ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পেলেন ফরিদ উদ্দিন

সংগৃহীত ছবি
ফলো করুন

ভোলার দৌলতখানের কৃতি সন্তান কর্নেল মো. ফরিদ উদ্দিনকে ব্রিগেডিয়ার জেনারেল পদে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়েছে।

১ জুলাই প্রতিরক্ষা সচিব আশরাফ উদ্দিনের সই করা এক প্রজ্ঞাপনে বিএ-২৭৪৮ কর্নেল মো. ফরিদ উদ্দিন, পিএসসি, জি (অব.)-কে বয়সসীমা শেষে ২০১৮ সালের ১৪ মে থেকে কার্যকর পদোন্নতি দিয়ে ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে স্বাভাবিক অবসর প্রদান করা হয়।

ভূতাপেক্ষ পদোন্নতির ফলে তিনি সংশ্লিষ্ট পদের বিপরীতে বকেয়া বেতন, ভাতা এবং বিধি অনুযায়ী অন্যান্য আর্থিক ও আনুষঙ্গিক সুবিধা পাবেন।

জানা গেছে, বিগত সরকারের সময়ে বঞ্চিত কর্মকর্তাদের মান-মর্যাদা ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে গঠিত উচ্চপর্যায়ের কমিটির সুপারিশের ভিত্তিতে বর্তমান সরকার এ সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিশেষ প্রজ্ঞাপনে ২০০৯ থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত রাজনৈতিক বৈষম্য ও প্রতিহিংসার শিকার তিন বাহিনীর ১৫০ জন কর্মকর্তার তালিকা প্রকাশ করা হয়।

কর্নেল ফরিদ উদ্দিনের পদোন্নতির খবরে তার গ্রামের বাড়ি ভোলার দৌলতখানে সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

ট্যাগ : ফরিদ উদ্দিন ব্রিগেডিয়ার জেনারেল কর্নেল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পেলেন ফরিদ উদ্দিন

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

ভোলার দৌলতখানের কৃতি সন্তান কর্নেল মো. ফরিদ উদ্দিনকে ব্রিগেডিয়ার জেনারেল পদে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়েছে।

১ জুলাই প্রতিরক্ষা সচিব আশরাফ উদ্দিনের সই করা এক প্রজ্ঞাপনে বিএ-২৭৪৮ কর্নেল মো. ফরিদ উদ্দিন, পিএসসি, জি (অব.)-কে বয়সসীমা শেষে ২০১৮ সালের ১৪ মে থেকে কার্যকর পদোন্নতি দিয়ে ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে স্বাভাবিক অবসর প্রদান করা হয়।

ভূতাপেক্ষ পদোন্নতির ফলে তিনি সংশ্লিষ্ট পদের বিপরীতে বকেয়া বেতন, ভাতা এবং বিধি অনুযায়ী অন্যান্য আর্থিক ও আনুষঙ্গিক সুবিধা পাবেন।

জানা গেছে, বিগত সরকারের সময়ে বঞ্চিত কর্মকর্তাদের মান-মর্যাদা ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে গঠিত উচ্চপর্যায়ের কমিটির সুপারিশের ভিত্তিতে বর্তমান সরকার এ সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিশেষ প্রজ্ঞাপনে ২০০৯ থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত রাজনৈতিক বৈষম্য ও প্রতিহিংসার শিকার তিন বাহিনীর ১৫০ জন কর্মকর্তার তালিকা প্রকাশ করা হয়।

কর্নেল ফরিদ উদ্দিনের পদোন্নতির খবরে তার গ্রামের বাড়ি ভোলার দৌলতখানে সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ