আগামী স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রোডম্যাপ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সাংবাদিকদের তিনি বলেন, আগস্ট মাসের দ্বিতীয়ার্ধে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
খাদ্য মজুত প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, বর্তমানে সরকারের লক্ষ্যমাত্রার চেয়ে ৯ লাখ মেট্রিক টন বেশি খাদ্য মজুত রয়েছে।
তিনি আরও বলেন, এ সরকার জুলাইয়ের সরকার। তাই জুলাই গণঅভ্যুত্থান ও জুলাই যোদ্ধাদের নিয়ে কটূক্তি কোনোভাবেই কাম্য নয়।
মন্তব্যসমূহ