ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

১৭ অক্টোবর অফিস খোলা রাখার সিদ্ধান্ত

১৭ অক্টোবর অফিস খোলা রাখার সিদ্ধান্ত
ছবি: সংগৃহীত
ফলো করুন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির সূচিতে পরিবর্তন এনেছে সরকার। ২২ অক্টোবর বৃহস্পতিবারের ছুটি পুনর্নির্ধারণ করে ওই দিন ছুটি রাখার প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। এর পরিবর্তে ১৭ অক্টোবর শনিবার সাপ্তাহিক ছুটির দিনে সরকারি অফিস খোলা থাকবে।

সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে সরকারি ছুটির তারিখ পুনর্নির্ধারণের প্রস্তাবটি অনুমোদন করা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০, ২১ ও ২২ অক্টোবর ছুটি থাকবে। ২০২৬ সালের সরকারি ছুটির তালিকায় ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত ছিল। ২২ অক্টোবর বৃহস্পতিবার কর্মদিবস ছিল। মন্ত্রিসভার সিদ্ধান্তে এখন ওই দিনও ছুটি রাখা হয়েছে।

এর ফলে ২০ থেকে ২২ অক্টোবর তিন দিনের পূজার ছুটির সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হবে। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাবেন।

তবে ২২ অক্টোবরের ছুটি সমন্বয়ের জন্য ১৭ অক্টোবর শনিবার সরকারি অফিস খোলা থাকবে।

মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদনের পর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৭ অক্টোবর অফিস খোলা রাখার সিদ্ধান্ত

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির সূচিতে পরিবর্তন এনেছে সরকার। ২২ অক্টোবর বৃহস্পতিবারের ছুটি পুনর্নির্ধারণ করে ওই দিন ছুটি রাখার প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। এর পরিবর্তে ১৭ অক্টোবর শনিবার সাপ্তাহিক ছুটির দিনে সরকারি অফিস খোলা থাকবে।

সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে সরকারি ছুটির তারিখ পুনর্নির্ধারণের প্রস্তাবটি অনুমোদন করা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০, ২১ ও ২২ অক্টোবর ছুটি থাকবে। ২০২৬ সালের সরকারি ছুটির তালিকায় ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত ছিল। ২২ অক্টোবর বৃহস্পতিবার কর্মদিবস ছিল। মন্ত্রিসভার সিদ্ধান্তে এখন ওই দিনও ছুটি রাখা হয়েছে।

এর ফলে ২০ থেকে ২২ অক্টোবর তিন দিনের পূজার ছুটির সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হবে। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাবেন।

তবে ২২ অক্টোবরের ছুটি সমন্বয়ের জন্য ১৭ অক্টোবর শনিবার সরকারি অফিস খোলা থাকবে।

মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদনের পর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ